মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

নন ক্যাডার থেকে নিয়োগ পাচ্ছেন ৮৫০ চিকিৎসক

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২ জানুয়ারি ২০২০, ৫:৪৩ · ২ মিনিটে পড়ুন
নন ক্যাডার থেকে নিয়োগ পাচ্ছেন ৮৫০ চিকিৎসক
লেখার আকার

২ ডিসেম্বর, ২০২০

৩৯ তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) থেকে অপেক্ষমাণ নন ক্যাডার দের মধ্যে থেকে প্রায় ৮৫০ জন চিকিৎসক নিয়োগের চাহিদা পেয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(পিএসসি)। পিএসসির একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পিএসসি এর একটি সূত্র থেকে জানা যায়, চিকিৎসক নিয়োগের জন্য দুটি শূন্য পদের তালিকা পাওয়া গেছে।
একটি তালিকা থেকে ৩৫০ জন ও আরেকটি তালিকা থেকে ৫০০ জন মোট ৮৫০ জনের এই তালিকা পিএসসিতে এসেছে। নন ক্যাডার থেকে মেধার ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।

এর আগে, ২০১৮ সালের ১০ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয়, শেষ হয় ৩০ এপ্রিল। পরে ওই বছরের ৩ আগস্ট এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে ৩৭ হাজার ৫৮৩ জন অংশ নেন। পরীক্ষায় পাস করেন মোট ১৩ হাজার ৭৫০ জন চিকিৎসক। এর মধ্যে ১৩ হাজার ২১৯ জন চিকিৎসক সহকারী সার্জন পদে ও ৫৩১ জন সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হন। ৩৯তম বিশেষ বিসিএসে পিএসসি থেকে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়। এরপরই ৩৯তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার ৮ হাজার ৩৬০ জনের নাম ঘোষণা করা হয়।

এই বিসিএসের ৮ হাজার ৩৬০ জন ক্যাডার হিসেবে অন্তর্ভুক্তির জন্য বেশ কিছুদিন থেকে আন্দোলন করে আসছে। অবশ্য পিএসসি ৩৯ বিসিএসের চূড়ান্ত সুপারিশের আগে ওই বিসিএস থেকে প্রায় দুই হাজার চিকিৎসক বেশি নিয়োগের উদ্যোগ নেয়। তবে এতে জনপ্রশাসন মন্ত্রণালয় সাড়া দেয়নি। সম্প্রতি নন ক্যাডারের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাঁদের নিয়োগের বিষয়টি তুলে ধরেছেন। ওই প্রতিনিধি দলের একাধিক সদস্য থেকে জানা যায়, তাঁরা নন ক্যাডার থেকে নিয়োগ পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাঁদের কথা শুনেছেন। ওই প্রতিনিধি দল আরও জানায়, প্রধানমন্ত্রী ১০ হাজার চিকিৎসক নিয়োগের কথা বললেও মন্ত্রণালয় অর্ধেক চিকিৎসকও নিয়োগ দেয়নি। সারা দেশেই চিকিৎসক সংকট। অনেকে অবসরে গেছেন। সেখানে শূন্য পদ তৈরি হয়েছে। আমাদের কথা বিবেচনা করে নিয়োগ দিলে চিকিৎসক সংকট অনেকটাই সামাল দেওয়া সম্ভব।

প্রতিবেদক/ ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।