মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নতুন পরিবেশে ঘুম ঠিকভাবে কেন হয় না ?

জানেন তো? নতুন জায়গায় কেন আপনি প্রথম রাতে ভালোভাবে ঘুমাতে পারেন না?
অনেকদিন পর আপনি কোথাও ঘুরতে গেলেন, দামি হোটেলে সীট বুকও করলেন। যথারীতি রাতে ঘুমাতে গেলেন। অনেক আকর্ষণীয় রুম, আরামদায়ক বিছানা, দামি বেড সীট, নরম বালিস-আপনার ভালো ঘুমের জন্য কি নেই বলুন! কিন্তু, ছোট্ট একটা সমস্যা! এতকিছুর পরেও ভালো ঘুম আসছে না। দোষটা কিন্তু আপনার বিছানার না, আসল অপরাধী হচ্ছে আপনার স্বয়ং মস্তিস্ক! যখন আপনি নতুন পরিবেশে ঘুমাতে যান তখন আপনার মস্তিস্কের একটি অংশ বেশি সতর্ক অবস্থায় থাকে, বিশেষকরে প্রথম রাতে। একারণে এই ঘটনাকে বলা হয় “First Night Effect (FNE)” গবেষণায় দেখা যায়, কোনো নতুন পরিবেশে প্রথম রাতে ঘুমানোর সময় মস্তিস্কের দুই হেমিস্ফিয়ার (hemispheres) কাজের তারতম্য দেখায়। তখন একটি হেমিস্ফেয়ার অন্যটির চেয়ে কম নিস্ক্রিয় থাকে। মস্তিস্কের এই কম নিস্ক্রিয় অংশটি ঘুমের সময় বেশি সংবেদনশীল অবস্থায় থাকে, ছোট্ট একটা শব্দেও বড় প্রতিক্রিয়া দেখায় এবং আপনাকে জাগিয়ে দেয়। অজানা কারণে, কম নিস্ক্রিয় অংশটি সবসময় আপনার মস্তিস্কের বাম অংশ বা বাম হেমিস্ফিয়ার। জেনে অবাক হবেন, মানুষের মস্তিস্কের এই আচরণ অনেকটা পাখির মস্তিস্কের মতই। কিছু পাখি আছে, যখন তারা ঘুমায় এক চোখ খোলা রেখে এবং মস্তিস্কের একটি অংশকে জাগিয়ে রেখে ঘুমায়, যাতে কেউ আক্রমণ করতে এলে অনেক দ্রুত বুঝতে পারে এবং দ্রুত পাল্টা আক্রমণ করার সিদ্ধান্ত নিতে পারে। এমনকি মস্তিস্কের কোন অংশকে জাগিয়ে রাখবে তা সে নিজে নির্ধারণ করতে পারে, যা এটা নির্ভর করে সে কোথায় ঘুমাচ্ছে তার উপর। আমরা পাখির মতো এক চোখ খোলা রেখে ঘুমাই না ঠিকই কিন্তু নিজের অজান্তেই আমাদের বাম মস্তিস্ককে সজাগ রেখে ঘুমাই।

 

আরেকটি ব্যাপার, First night effect টি পুরোটাই প্রাকৃতিক এবং বিবর্তনমূলক আত্মরক্ষার ব্যবস্থা। এই দক্ষতাটি আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি। নতুন পরিবেশকে মস্তিস্ক আপনার জন্য বিপদজনক হিসেবে ধরে নেয়। এই জন্য মস্তিস্কের একটি অংশ নিজ থেকেই সজাগ থাকে। এটা অনেকটা নিজেই নিজেকে খেয়াল রাখার মতো! আদিকালে আমাদের পূর্বপুরুষরা খাবারের সন্ধানের এক স্থান থেকে অন্য স্থানে যেত। সেই নতুন পরিবেশ তাদের জন্য সুবিধার ছিল না। হিংস্র পশু বা অন্য দলের মানুষদের ভয় তো ছিলই। এই বিপদসংকুল পরিবেশ থেকে বাঁচতে তাদের অনেক বেশি সতর্ক থাকতে হতো, এমনকি ঘুমের সময়েও। আর এই ক্ষমতাটাই আমরা বিবর্তনের মাধ্যমে কিছুটা পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে নতুন পরিবেশে গিয়েও ভালো ঘুম সম্ভব? যদি হোটেল রুমকে আপনি আপনার বাসার রুমের মতো করতে পারেন তাহলে First night effect কে কমাতে পারবেন। ভাবছেন তা কীভাবে সম্ভব! তাই না?… খুবই সহজ সেটা। যাদের বেশি এই সমস্যাটি হয় তারা কোথাও ঘুরতে যাওয়ার সময় আপনার বাসার বেড সীট, বালিশ সাথে নিয়ে আসবেন। বালিশ আনা সম্ভব না হলেও অন্তত বালিশের কাভার নিয়ে আসবেন। এগুলো আনতে বলছি কারণ, আপনার খোদ মস্তিস্ক এতে ধোঁকা খাবে। ভাববে আপনি আপনার পরিচিত জায়গাতেই ঘুমাচ্ছেন! আরেকটি কথা, সবসময় চেষ্টা করবেন প্রতিবারে একই হোটেলে থাকার। এতেও আপনি রাতে ভালো ঘুমাতে পারবেন। আজ এতটুকুই, ধৈর্য সহকারে লিখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
References: CNN Eight Sleep
news.com.au
nosleeplessnights.com
tiredfeelingtired.com
লেখকঃ আকিব নিয়াজ জোহা
JINZHOU MEDICAL UNIVERSITY (CHINA)
Session: 2016-17

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।