ফরিদপুরের নগরকান্দায় যাত্রিবাহী বাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১৩ জনের মধ্যে একজন চিকিতসক রয়েছেন। তার নাম ডা. গোলাম রসুল শিকদার ।
ডা. গোলাম রসুল শিকদারের লাশ সনাক্ত করেছেন তার পুত্র ডা. তারেক। তিনি জানান, তার পিতা ঢাকার ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক। চিকিৎসা সংক্রান্ত কাজে তিনি নড়াইল এসেছিলেন। রাতে হানিফ পরিবহনযোগে ঢাকা ফেরার পথে দুর্ঘটনাকবলিত হন।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার গজারিয়া নামক স্থানে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটিতে আগুন লেগে যায়।
দুর্ঘটনায় প্রায় ১৩ জন প্রান হারায়। আহত হয় কমপক্ষে ২৫ জন।
2 thoughts on “নগরকান্দায় মর্মান্তিক বাসে দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন চিকিতসক সনাক্ত”
ইবনে-সিনা হাসপাতালের ডাক্তার,,,ওনার ছেলে শনাক্ত করেছেন।।
uni dr na,,ibn sina ot supervisor.. but he was nice person….