শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নওগাঁ জেনারেল হাসপাতাল: নামে ২৫০ শয্যা হলেও জনবল ১০০ শয্যারও কম

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

কাগজে কলমে নাম – নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। কিন্তু প্রকৃতপক্ষে এখানে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের লোকবলও নাই। চিকিৎসক সংকটের পাশাপাশি অবকাঠামো সংকটের কারনে প্রতিনিয়ত চিকিৎসা সেবা পূর্ণাঙ্গভাবে প্রদান করা সম্ভব হচ্ছে না এ হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালে ২০ জন সিনিয়র কনসালটেন্ট থাকার কথা থাকলেও পদায়িত আছে মাত্র ১৫ জন। অপরদিকে মেডিকেল অফিসার ১৮ জন থাকার কথা থাকলেও সেখানে রয়েছে মাত্র ৯জন, অর্ধেক পদই খালি। একইসাথে হাসপাতালে ১০০ জন সিনিয়র স্টাফ নার্স এবং মিডওয়াইফ নার্স ৩০ জন থাকার কথা। সেখানে সব মিলিয়ে রয়েছে মাত্র ৮১ জন নার্স।

প্রাতিষ্ঠানিক নথি বলছে, নওগাঁ জেলার হাসপাতালটি গত ২০২২ সালে ১০০ থেকে ২৫০ শয্যা হাসপাতাল হিসেবে দাপ্তরিক অনুমোদন লাভ করে। কাগজে-কলমে ২৫০ শয্যা হাসপাতাল হলেও এ হাসপাতালে বাস্তবে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সুযোগ সুবিধাও নেই। ১০০ জন রোগীর জন্য খাবার বরাদ্দ, ধোপা বরাদ্দ,লজিস্টিক সাপোর্ট রয়েছে। কিন্তু ১০০ শয্যা জনবলের মধ্যে আবার ৩০ ভাগ জনবলের সংকট রয়েছে।

এ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৮০০ থেকে ১৬০০ রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে। এতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। ২০২১- ২০২২ আর্থিক বছরে রাজস্ব আয় হয়েছিল মাত্র ৪৫ লক্ষ টাকা। সেখানে ২০২৩-২০২৪ আর্থিক বছরে রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৩৩ লক্ষ টাকা। চিকিৎসক, নার্স সংকট দূর করে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামগত উন্নয়ন ঘটলে একদিকে যেমন চিকিৎসা সেবা আরো সম্প্রসারিত হবে এবং অপরদিকে রাজস্ব আয় আরো অনেকগুণ বাড়বে। কিন্তু নেয়া হচ্ছে না কোন উদ্যোগ!

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরাতন ভবনের পাশাপাশি আধুনিক মানের ৮ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ২৫০ শয্যার মধ্যে নতুন ভবনে ১৫০ জন এবং পুরনো ভবনে ১০০ জন রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা কথা। কিন্তু ইতিমধ্যে নওগাঁ মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। মেডিকেল কলেজের স্থান নির্ধারণ বা ভবন নির্মাণ না হওয়ায় এ প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রম পুরোটাই হাসপাতালের পুরনো ভবনে চলমান। যার ফলে পুরনো ভবনে কোন রোগীর আসন ব্যবস্থা নেই। কেবলমাত্র হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর নতুন ভবনে সব রোগীর আসন ব্যবস্থা করা হয়েছে। ফলে নতুন ভবনের ১৫০ আসন থাকলেও প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০জন রোগীর ভর্তি ব্যবস্থা করতে হয়। এতে হাসপাতালের মেঝে করিডোর সবখানে রোগীদের বিছানা পেতে শুয়ে রেখে চিকিৎসা প্রদান করতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, “এ হাসপাতালে আরও কমপক্ষে ৫ জন কনসালটেন্ট এবং ৯ জন মেডিকেল অফিসার পদায়ন করলে রোগীদের কোন রকমে চিকিৎসা ব্যবস্থা করা সম্ভব হবে। বর্তমানে চিকিৎসা প্রদানে বেশ হিমসিম খেতে হচ্ছে।”

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।