মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

দেশে প্রথম অপারেশনবিহীন মাইভ্যাল পালমোনারি ভাল্ব প্রতিস্থাপন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১ · ১ মিনিটে পড়ুন
দেশে প্রথম অপারেশনবিহীন মাইভ্যাল পালমোনারি ভাল্ব প্রতিস্থাপন
লেখার আকার

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশে প্রথমবারের মতো অপারেশন ছাড়াই ইন্টারভেনশনের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়েছে হৃদযন্ত্রের মাইভ্যাল পালমোনারি ভাল্ব। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ক্যাথল্যাবে এই ইন্টারভেনশন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের এবং বাংলাদেশ কিডস হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নুরুন নাহার ফাতেমার সার্বিক প্রচেষ্টায় মাহদী নামের ২৩ বছরের একটি ছেলের হার্টে মাইভেল (Myval) নামের একটি পালমোনারি ভাল্ব প্রতিস্থাপন করা হয়েছে। বাংলাদেশে এই ভাল্বটি আজকে সর্বপ্রথম পালমোনারি ভাল্ব পজিশনে প্রতিস্থাপিত হলো।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, মাহদীর একাধিক অস্ত্রোপচারে তার পরিবার ভীত হয়ে পড়েন। কিডস হার্ট ফাউন্ডেশন বিনা অপারেশনে ভাল্ব প্রতিস্থাপনের জন্য তখন চেষ্টা করতে থাকে এবং মেরিল কোম্পানির সাথে যোগাযোগের মাধ্যমে মাইভেল সংগ্রহ করে। প্রথম কেইস হিসাবে ভারত থেকে বিখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. শিভাকুমার কথানডাম এই ভাল্বটি প্রতিস্থাপনে সহায়তা করেন।

ভাল্ব প্রতিস্থাপনের পর মাহদী সম্পূর্ণ সুস্থ আছেন জানিয়ে অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা বলেন, আগামী দুই দিন পরেই তাকে হাসপাতাল ছেড়ে দেওয়া হবে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।