মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“দুঃসংবাদ সুসংবাদ”

প্ল্যাটফর্ম নিউজ, ৮ই ডিসেম্বর, ২০২০, মঙ্গলবার

লেখাঃ প্রফেসর ডা. মেজর মোহাম্মদ আব্দুল ওহাব (অব.)
মনোরোগ বিশেষজ্ঞ।

লিখতে মন না চাইলেও অসংখ্য মানুষের অবগতির জন্য, তাদের দোয়া পাওয়ার জন্য লিখতে হচ্ছে।

গতকাল মাগরিবের পর মিরপুর ডিওএইচএস থেকে ফার্মগেট ফেরার পথে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের করোনা কেবিনে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল আশফাকুজ্জামান চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল শওকাত স্যারকে দেখতে গেলাম।

আশফাক স্যারের সাথে পেশাগত সম্পর্ক বহুদিনের এবং বর্তমান সময়ে আমার সকল সামাজিক কর্মকাণ্ডে তিনি উদারভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
শওকাত স্যার পার্বত্য চট্টগ্রামের মাইনীমুখে ১৪ বেঙ্গলের উপ অধিনায়ক ছিলেন আর আমি ছিলাম রেজিমেন্টাল মেডিকেল অফিসার। ভিন্নমাত্রিক সখ্যতা- ভাষায় প্রকাশ করা যাবে না। মিসেস শওকাত নিজেই একজন শিশু রোগ বিশেষজ্ঞ, কর্নেল রুবীনা। তিনিও হাসপাতালে ভর্তি।

আলাদা আলাদাভাবে দুই কেবিনে স্যারদের সাথে দেখা করে কিছুটা সময় কাটালাম। আমার অভিজ্ঞতা বর্ণনা করলাম, তাদের অভয় দিলাম।

চেম্বারে রোগী অপেক্ষা করছে শুনে দ্রুত ফার্মগেট চলে এলাম।
রোগী শেষ করার পর বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আজিজ তার চেম্বারে আমাকে সালাম দিল।
রুমে যাওয়ার পর মুখ মলিন করে বললো-
“মুস্তাফিজ স্যারের অবস্থা ভালো না, শাকিব টেলিফোন করেছিল। ভাবছি দেখতে যাব।”

আমিও রাজী হয়ে গেলাম। দুটো পিপিই দিতে বললাম।

সিএমএইচের আইসিইউ বিশেষজ্ঞগণ আমাদের করোনায় আক্রান্ত হওয়ার কারণে মুস্তাফিজ স্যার কে আইসিইউতে গিয়ে দেখতে বারণ করেছিল, যেহেতু আমরা দুর্বল- রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। আমরা মেনেও নিয়েছিলাম।

কিন্তু আজ আর আমাদের সেই বারণ মানার কারণ খুঁজে পেলাম না। যে কর্নেল মুস্তাফিজের সরাসরি তত্ত্বাবধানে সাইকিয়াট্রি শিখেছি, যার আদর-যত্ন পেয়ে বড় হয়েছি, যার আদর্শ দর্শন আমাদেরকে মানবিক মানুষ হতে শিখিয়েছে তার মুমূর্ষু অবস্থায় আমরা কাছে যাবনা, দূরে দাঁড়িয়ে থাকবো তা হয় না।

ছুটে গেলাম, অন্তিম শয্যায় শায়িত আমাদের প্রাণের প্রিয় মুস্তাফিজ স্যার। তিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অতি মেধাবী একজন ছাত্র। কি অজানা কারণে আমাকে ও ব্রিগেডিয়ার আজিজকে উনি “স্যার” সম্বোধন করতেন।
একজন সিনিয়রের সাথে কতটা আপন হলে বা মন খুলে কথা বলতে পারলে তিনি এমন সম্বোধন করে বুকে জড়িয়ে নেন তা সহজেই অনুমেয়।

আইসিইউর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এর কাছ থেকে হতাশা মূলক তথ্য পেলাম। চোখের পানিতে বুক ভাসালাম, পরম করুনাময়ের কাছে হাত তুলে তিনি যে ভাষায় দোয়া করতে শিখিয়েছেন সেই ভাষায় দোয়া করলাম।

আইসিইউ থেকে দ্রুত বেরিয়ে আমি আমার গাড়ি নিয়ে
ফার্মগেটের দিকে ছুটলাম। “ওহাব” বলে টেলিফোনের ওপর প্রান্ত থেকে আর কেউ ডাক দিয়ে বলবে না: রোগীটা ভর্তি করে নিও, তোমাকেই কিন্তু দেখতে হবে। আমি এই সময় আসতে পারবো না।

সকালে ফজরের নামাজের পর আবার ঘুমালাম।
চর্মরোগ বিশেষজ্ঞ কর্নেল ফারুক স্যারের টেলিফোনে ঘুম ভাঙলো এবং জানলাম মুস্তাফিজ স্যার ভোর রাত তিনটায় মৃত্যুবরণ করেছেন, আমাদের ছেড়ে আল্লাহর আহ্বানে তাঁর কাছে চলে গেছেন।

সারাদিন মন খারাপ ছিল।
রাওয়ার কি এক নির্বাচনে নেমেছি- এরকম দুঃসময়ে মনোঃকষ্ট নিয়ে কি মানুষের কাছে নির্বাচনী প্রচারণা করা যায়, এ কি সম্ভব!!

সন্ধ্যার পর আবার সিএমএইচে স্যারদের দেখতে গেলাম।
ব্রিগেডিয়ার শওকাত ও ব্রিগেডিয়ার আশরাফুজ্জামান চৌধুরী দুজনেই কিছুটা অস্থির, কিছুটা বিচলিত।
দুজনের কাছেই মুস্তাফিজ স্যার অতি পরিচিতজন।
আশফাক স্যার ও মুস্তাফিজ স্যার সমসাময়িক সময়ের অফিসার। দীর্ঘদিন একসাথে পথ চলা, হাজারো স্মৃতি তাদের মস্তিষ্কে লেপ্টে আছে। আমার সাধ্যমত স্যারদের সাথে কথা বলে অতিবাহিত সময়, শারীরিক অবস্থা, টেস্ট রিপোর্ট ইত্যাদির উপর ভিত্তি করে তাদের রিকভারিং ফেইজের সুসংবাদটা দিলাম।

এরপর লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির স্যারের কাছে গেলাম।
স্যার কে দেখেই ভালো লাগলো। সুস্থ মানুষের মত হাসিমুখ নিয়ে বসে আছেন। আমাদের দেখে আরো খুশি হলেন।
নিজেই গল্প জুড়ে দিলেন। অনেক গল্প করলেন, উঠতে দিতে চাচ্ছিলেন না। হয়তো দুই-একদিনের মধ্যে তাকে ছেড়ে দেবে।
তিনি একজন মনোবিজ্ঞানী হিসেবে আইএসএসবিতে দীর্ঘদিন চাকরি করেছেন।

সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বিদায় নেয়ার সময়
কেবলই মনে হচ্ছিল- কবে জানি কে আমাকে নিয়ে এরকম স্ট্যাটাস দিবে! হায় আল্লাহ!! সেদিন কি দূরে বা সেদিন কি খুব কাছে?- কিছুই আমরা জানি না। তোমার রহমত এর উপর ভর করে আছি হে দয়াময়। তুমি আমাদের সৎপথে রাখ, আর ঈমানের সাথে মৃত্যু দাও। তোমার উপর নির্ভর করে যেন বাকি জীবনটা তোমার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের কল্যাণের জন্য কাটিয়ে দিতে পারি সেই তৌফিক দিও।

তাওয়াক্কুল আলাল্লাহ, ওয়া কাফা বিল্লাহি অকিলা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।