মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দীর্ঘ কোভিড – এক অজানা আতঙ্কের নাম

প্লাটফর্ম নিউজ, ২০ আগস্ট, ২০২০, বৃহস্পতিবার 

ডা. ফাহমিদা রশীদ স্বাতি
সহকারী অধ্যাপক
গাইনি
চট্টগ্রাম মেডিকেল কলেজ

“দীর্ঘ কোভিড” হল, যারা কোভিড থেকে সেরে উঠেছে কিন্তু এখনো তাদের কিছু সমস্যা থেকে গেছে বা কোভিডের উপসর্গ স্বাভাবিকের চেয়ে (কয়েক সপ্তাহ, মাসব্যাপী) বেশি দিন ধরে আছে।

শুরতে কোভিড নিয়ে জনমনে একটা ধারণা ছিল- “কোভিড হয় মারবে, নয় খারাপ ধরনের জ্বর শেষে ভালো হয়ে যাবে।”

বিশ্ব চরাচরে কোভিড আসার প্রায় আট মাস পর যেন সব হিসেব উলট-পালট হয়ে গেছে। এখন মনে হচ্ছে কোভিড এক গোলকধাঁধা। এর মোড় কোন দিকে ঘুরবে তা বুঝে উঠা খুব কঠিন। এই ভাইরাস যার শরীরে একবার বাসা বেঁধেছে তাকে অনেক দিন নাকানিচুবানি খাইয়ে তবেই ছাড়ছে। এই নাকানিচুবানির নাম দেয়া হয়েছে – দীর্ঘ কোভিড। ডাক্তার থেকে শুরু করে অনেক রোগী সোশ্যাল মিডিয়ায় তাদের এ কষ্টের কথা বর্ণনা করতে গিয়ে এটিকে “ভয়ংকর ও দীর্ঘ” বলছেন। কোভিড রোগীর অভিজ্ঞতা যেন রোলারকোস্টার জার্নি। অনেকের হয়তো এ দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি থাকতে হয়না, কিন্তু কষ্ট পেতে হচ্ছে বাসায় থেকেই। নানা রকম উপসর্গ সপ্তাহের পর সপ্তাহ থেকে যাচ্ছে তাদের। ফলশ্রুতিতে সম্পূর্ণ সেরে উঠেও কর্মক্ষম হতে পারছে না অনেকেই।

মেডিসিন বিশেষজ্ঞের রুমে “দীর্ঘ কোভিড” রোগীর ভীড় বেড়ে গেছে এখন। শুধু শারীরিক সমস্যা নয়, মানসিক, নিউরোলজিক্যাল সমস্যাও এর মাঝে অন্তর্ভুক্ত। তাই এ গ্রুপের রোগীদের কীভাবে চিকিৎসা করতে হবে বা কি কাউন্সেলিং করা লাগবে তার জন্য সঠিক গাইডলাইন জরুরি এবং তা বের করার চেষ্টাও চলছে।

এখনো দীর্ঘ কোভিডের উপর গবেষণালব্ধ ফলাফল কম। ইটালির এক গবেষণায় দেখা গেছে, হাসপাতাল থেকে ছুটি পাওয়া প্রতি ১০ জনের ৯ জনই কোভিড থেকে সেরে উঠার পরও কমপক্ষে একটা উপসর্গে ভুগছে (ধরা পড়ার ৬০ দিন পরও)। সমীক্ষায় ৩২% এর এক/ দুইটা আর ৫৫% এর তিন/তার অধিক উপসর্গ ছিল। যদিও কারো জ্বর বা জরুরি কোন উপসর্গ ছিল না। উপসর্গের মাঝে ছিল-

  • ক্লান্তি,
  • শ্বাসকষ্ট,
  • জয়েন্ট ব্যথা, বুকে ব্যথা , মাংস পেশীর ব্যথা,
  • ঝাপসা চিন্তা (ব্রেন ফগ), স্মৃতি ভ্রম, মনোযোগের অভাব, ডিপ্রেশন, মানসিক সমস্যা,
  • চুল পড়া ইত্যাদি।

দুই পঞ্চমাংশের মতে তাদের জীবনযাত্রার মান আগের চেয়ে পরিবর্তন বা অবনতি হয়েছে।

লন্ডনে ৪ মিলিয়ন লোকের উপর এক সমীক্ষায় দেখা গেছে, প্রতি ১০ জনের ১ জন কোভিড রোগীর ৩ সপ্তাহ বা তার চেয়ে বেশী দিন উপসর্গ ছিল, যদিও বেশীর ভাগই দু’সপ্তাহের মাঝেই ভাল হয়ে যায়। কোভিড সার্ভাইভারদের থেকে যাওয়া সমস্যা গুলো হলো-

  • শ্বাসের সমস্যা,
  • অতিরিক্ত দুর্বলতা, মাংসপেশির শিথিলতা,
  • নিত্যদিনের কাজ-কর্ম করতে সমস্যা,
  • মানসিক সমস্যা পিটিএসডি (পোস্ট ট্রাউমাটিক স্ট্রেস ডিসর্ডার), উদ্বিগ্ন থাকা, ডিপ্রেশন।

এইতো, ক’দিন আগে আমারই এক পরিচিত রোগী কোভিড থেকে ভাল হয়ে বাসায় ফেরার কিছুদিন পর হঠাৎ করে আত্মহত্যা করে বসলো।

একটা ব্যাপারে সব গবেষকেরাই একমত, সেটা হলো- “কোভিড এখনো অজানা”। কেন? কি সমস্যা হচ্ছে? কি করণীয়? তা নিয়ে রাত দিন গবেষণা চলছে। কি দিয়ে এর চিকিৎসা করা যাবে তা এখনো পরিস্কার নয়। তবে যারা দীর্ঘ কোভিডে ভুগছে তাদের ডাক্তার, নার্স, ফিজিওথেরাপি, মানসিক স্বাস্থ্য সেবা দরকার হতে পারে এবং সবার সমন্বিত চেষ্টা দিয়েই রোগী উপকৃত হবে বা হচ্ছে। রোগীর করণীয়ঃ

  • ব্যায়াম,
  • পারস্পরিক যোগাযোগ,
  • মানসিক সাপোর্ট তাদের তাড়াতাড়ি সারিয়ে তুলছে।
  • এছাড়া বিশ্রাম, নিজেকে কোন কিছু করার জন্য অতিরিক্ত চাপ না দেয়া,
  • ভালো খাওয়া দাওয়া করা, প্রচুর পানি পান করা ইত্যাদিও খুব গুরুত্বপূর্ণ।

কোভিডের আদ্যোপান্ত বুঝে উঠার জন্য দরকার সময় এবং গবেষকরা সময় নিয়ে সবরকম নিরীক্ষার জন্য প্রস্তুত। হাসপাতাল থেকে ছাড়া পাওয়া কোভিড রোগীকে আরো এক বছর নিবিড়ভাবে পর্যবেক্ষণের চিন্তা চলছে। তা থেকে হয়তো ভবিষ্যৎ চিকিৎসা পদ্ধতি বের করা হবে।

পৃথিবী আবার সুস্থ হবে। হয়তো একদিন পৃথিবী থেকে এ রোগ চলে যাবে। কিন্তু যারা ভুক্তভোগী তাদের শরীর ও মনে এটি কেমন ছাপ রেখে যাবে তা সময় বলে দিবে। বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার মতোই এই ভাইরাসের ভয়াবহতার ছাপ হয়তো শত শত বছর মানুষের স্মৃতিতে থেকে যাবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।