রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দাঁতের ডাক্তার সম্পর্কে কিছুটা জ্ঞান : জানার আছে অনেক কিছু

[যাহা জানা আবশ্যক,পড়তে হবে। বাঁচতে হলে জানতে হবে।]

দুনিয়াই এত এত দিবসের ভীড়ে আজকে একটা দিবস, “World Dentist Day” “বিশ্ব দাঁতের ডাক্তার দিবস”

আসুন,আজ অল্প কথায় “DENTIST” তথা “দাঁতের ডাক্তার সম্পর্কে জানি,যেহুতু আমাদের দুই চাপায় দাঁত আছে,১৮ বছর বয়সের পরে দুই পাটিতে আক্কেল দাঁত আসে,বয়সের সাথে সাথে বিভিন্নভাবে,ক্যাভিটি আক্রান্ত হয় সেহুতু আমাদের দাঁতের ডাক্তার সম্পর্কে কিছুটা জ্ঞান থাকা ভাল।

সারা বিশ্বের নানান দেশে,মানুষের চয়েস লিস্টের প্রথমে থাকা এই পেশায় ব্যাচেলর ডিগ্রীর নাম হল, বিডিএস বা BDS (Bachelor of Dental Surgery)।

এছাড়াও বিশ্বে, ডক্টর অব ডেন্টাল সার্জারী,ডক্টর অব মেডিসিন (ডেন্টাল) ইত্যাদি নামে স্বীকৃত ডিগ্রী রয়েছে। বিডিএস পাশের পর এই ডাক্তারদের সাধারনত “Dentist” বলা হয়। যেমনভাবে, হার্টের চিকিৎসকদের Cardiologist, কিডনি,মূত্রাশয় চিকিৎসকদের Urologist,চোখের চিকিৎসকদের Opthlmologist ইত্যাদি বলা হয়।

বাংলাদেশের কোথায় এইটা পড়ানো হয়? দেশের একমাত্র ডেন্টাল কলেজ “ঢাকা ডেন্টাল কলেজ” আর বাকী আটটি সরকারী মেডিকেল কলেজে “ডেন্টাল ইউনিট” এর মাধ্যমে সরকারীভাবে এটি পড়ানো হয়। এছাড়াও বেসরকারী আন্তর্জাতিক মানসম্পন্ন ডেন্টাল কলেজ রয়েছে এবং কিছু বেসরকারী মেডিকেলের সাথে ডেন্টাল ইউনিট রয়েছে।

মেডিকেলের বেসিক সব সাব্জেক্টে এর সাথে ডেন্টাল এর কিছু বেসিক সাবজেক্ট মিলিয়ে এই বিদ্যা পড়ানো হয়।চার বছরের কোর্সের সাথে একবছরের ইন্টার্নশীপ রয়েছে।

বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ডেন্টাল কলেজে এ উচ্চতর প্রশিক্ষনে দেয়া হয়। এই বিদ্যার পাঁচটি অধিশাখা আছে,

১. Oral and Maxillofacial Surgery এই শাখায় মুখমন্ডলের বিভিন্ন অসুখ যেমন,টিউমার,সিস্ট ইত্যাদির চিকিৎসা সহ,মুখমন্ডলের আঘাতজনিত(বিভিন্ন দূর্ঘটনায় মুখমন্ডলের হাড় ভাঙ্গা সহ অন্যান্য আঘাত) চিকিৎসা দেয়া হয়। এই শাখায় স্পেশালিস্ট দের Maxillofacial Surgeon বলে।

২. Conservative Dentistry and Dental Radiology এই শাখায় দাঁতের যাবতীয় রক্ষনশীল চিকিৎসা,রুট ক্যানেল,ফিলিং,দন্ত সার্জারী করা হয়।এবং দন্ত বিষয়ক এক্সরে বিদ্যা পড়ানো হয়। এই শাখায় স্পেশালিস্ট দের Endodontist বলে।

৩. Paediatrics Dentistry এই শাখায় বাচ্চাদের যাবতীয় ডেন্টাল চিকিৎসা দেয়া হয়। এই শাখায় স্পেশালিস্ট দের Paedodontist বলে।

৪. Orthodontics and Dentofacial Orthopaedics. এই শাখায় আঁকাবাঁকা দাঁত সোজা করা,উচু নিচু চোয়াল,আঁকাবাঁকা চোয়াল,সামনে পিছনে বাঁকা চোয়াল কেটে সোজা করে সৌন্দর্য ফিরিয়ে দেয়া,ওরাল ক্যাভিটির ফাংশনিং করা হয়।এছাড়াও বাচ্চাদের ঠোঁটকাটা,তালুকাটার অপারেশন এই শাখায় করা হয়। এই শাখায় স্পেশালিস্ট দের Orthodontist বলে।

৫. Prosthodontis এই শাখায় ক্রাউন,ব্রীজ সহ মিসিং হয়ে যাওয়া দাঁত প্রতিস্থাপন এবং Implant করা হয়। এই শাখায় স্পেশালিস্ট দের Prosthodontist বলে।
এছাড়ায় Periodontology বলে একটা সাব শাখা আছে।এই বিষয়ে এক্সপার্ট দের Periodontist বলে। Dentistry উচ্চতর বিদ্যায় বাংলাদেশে, FCPS,MS,DDS,MCPS,MPH চালু আছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়,ঢাকা ডেন্টাল কলেজ,নিপসম এসব প্রতিষ্ঠানে এই কোর্সগুলি চালু আছে। সম্পূরকঃ আর হ্যাঁ, মেডিকেল এন্ড ডেন্টাল ভর্তি পরীক্ষা একসাথে হয়। বিজ্ঞান বিভাগ থেকে এইস এস সি পাশ দিয়ে এখানে ভর্তি হওয়া লাগে। কী বুঝলেন?

এর পরেও হাটে ঘাটে মাঠে বসা দাঁতের ডাক্তারদের কাছে চিকিৎসা নিয়ে সেইটার সাথে এইগুলা মিলিয়ে নিয়ে মার খেলে সেই দায়ভার আপনার একান্ত নিজস্ব। ডেন্টাল এর বিশাল জগতে আপনাদের স্বাগতম। আদম হাওয়ার দাঁত ছিলনা।তাই তাদের ডেন্টিস্ট কে দরকার পড়েনি।

আপনি যেহুতু দুনিয়ায় এসে দাঁত উপহার পেয়েছেন,সুতরাং জীবদ্দশায় আপনার এই মানূষদের দরকার পড়বে। সুস্থ থাকুন। সবাইকে বিশ্ব ডেন্টিস্ট দিবসের শুভেচ্ছা।

লিখেছেন: ডাঃ তৌহিদুর রহমান তৌহিদ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “দাঁতের ডাক্তার সম্পর্কে কিছুটা জ্ঞান : জানার আছে অনেক কিছু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।