আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ঢাকা বিশ্ববিদ্যলয়ের কিছু ছাত্ররা কোন এক ক্ষুদ্র ঘটনার জের ধরে হামলা ও ভাংচুর চালায়।
প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, ঢাবির ছাত্রদেরকে ডাক্তারদের জন্য নির্ধারিত লিফটে উঠতে না দেওয়ায় তারা সেখানকার এক কর্মচারীর সাথে কথা কাটাকাটি করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে ঢাবির ছাত্ররা ভাংচুর করে এবং সেই লিফটটি নষ্ট করে দেয়। ভাংচুর এর পর তারা সেই স্থান ত্যাগ করে।
ঢাবির ছাত্ররা কোন বিভাগের ছিল তা এখন পর্যন্ত জানা যায় নি । এছাড়া ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ, এই ঘটনার ব্যপারে কোন পদক্ষেপ নিবে কিনা তা জানা যায় নি।
ছবি ও তথ্য ঃ ডা. হুমায়ূন কবির, ঢাকা মেডিকেল কলেজ
DMCH authority must file a criminal case against those DU students and put pressure upon the DU authority and law enforcement agencies to identify those rouges and bring them under the court of law