মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

Editorপ্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ · ৩ মিনিটে পড়ুন
ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত
লেখার আকার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

“Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group (DMC IMIG), ACP Bangladesh Chapter এবং Bangladesh Society of Medicine (BSM)। আয়োজনে Aristopharma Pharmaceuticals ছিল সায়েন্টিফিক পার্টনার। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতায় ছিল Platform Today

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ৮০০-এর অধিক মেডিকেল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দেশের ৪৫টিরও বেশি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় চিকিৎসাবিজ্ঞান, গবেষণা, ক্যারিয়ার ও পেশাগত উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের একটি প্রাণবন্ত মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক (ডা.) এফ. এম. সিদ্দিকী, ভাইস-চ্যান্সেলর, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান, গভর্নর, ACP Bangladesh Chapter। কো-চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. মনির-উজ-জামান, অধ্যক্ষ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও কনভেনর, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ; অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা, উপাধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ; অধ্যাপক ডা. এ. কে. এম. আমিনুল হক; অধ্যাপক ডা. আহমেদ হোসাইন; অধ্যাপক ডা. নাদিম আহমেদ; অধ্যাপক ডা. আহমেদ সামী-আল-হাসান; ডা. জাকারিয়া আল আজিজ, মেম্বার সেক্রেটারি, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন; এবং মো. শফিকুল বারী, হেড, মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজসহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষকবৃন্দ।

দিনব্যাপী আয়োজনে ছিল বৈজ্ঞানিক পোস্টার প্রেজেন্টেশন, মেডিকেল কুইজ, চিকিৎসা পেশায় মানসিক সুস্থতা বিষয়ক সেশন এবং ক্যারিয়ার গাইডেন্স সেশন। পোস্টার প্রেজেন্টেশনের জন্য মোট ৫২টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়ে। পাশাপাশি জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র—তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় মেডিকেল কুইজ প্রতিযোগিতা।

ক্যারিয়ার গাইডেন্স সেশনে চিকিৎসা পেশায় উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আলোচনা করেন অভিজ্ঞ চিকিৎসক ও তরুণ চিকিৎসকরা। একইসঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের একাডেমিক চাপ, মানসিক সুস্থতা এবং মেডিকেল জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ সেশন।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন, অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়, পোস্টগ্র্যাজুয়েট ক্যারিয়ার সম্পর্কে ধারণা লাভ এবং Internal Medicine বিষয়ে আগ্রহ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় আয়োজকরা সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক-চিকিৎসক, পোস্টার বিচারক, বক্তা, অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিভিন্ন মেডিকেল কলেজ, স্বেচ্ছাসেবক, আয়োজক কমিটির সদস্য এবং সায়েন্টিফিক পার্টনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মেডিকেল শিক্ষার্থীদের জন্য শিক্ষা, গবেষণা, পেশাগত উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ এস. এম. এম. মুসাব্বির উদ্দিন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢামেকে ২১ দালাল আটক, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে নারীসহ দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে আজ (২৫ নভেম্বর)…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢামেকে আবারও ‘ভুয়া চিকিৎসক’ আটক

রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাপিয়া আক্তার স্বর্ণা (৩০) নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছেন আনসার সদস্যরা। আজ (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের নাক, কান, গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক…

১৭ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢামেকের ইন্টার্ন চিকিৎসক বর্বরোচিত হামলার শিকার

প্ল্যাটফর্ম নিউজ, ৯ আগস্ট, ২০২২, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র কর্তৃক ঢাকা মেডিকেল হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেন বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। ডা. মো. সাজ্জাদ হোসেন এর বক্তব্য অনুযায়ী, গত ৮ আগস্ট (সোমবার) রাত ৯.৩০ টার দিকে তিনি…

৯ আগস্ট ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।