মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ঢাকা ডেন্টাল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ইন্টার্ন ডক্টরস বনাম ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদের মধ্যকার এক প্রীতি ক্রিকেট ম্যাচ…….

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ১১:২৭ · ২ মিনিটে পড়ুন
ঢাকা ডেন্টাল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ইন্টার্ন ডক্টরস বনাম ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদের মধ্যকার এক প্রীতি ক্রিকেট ম্যাচ…….
লেখার আকার

গত ১৭/১১/২০১৮ তারিখে ঢাকা ডেন্টাল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেলো ইন্টার্ন ডক্টরস বনাম ঢাকা ডেন্টাল কলেজ মিরপুর ছাত্রাবাসের ছাত্রদের মধ্যকার এক প্রীতি ক্রিকেট ম্যাচ।

ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের আয়োজনে অনুষ্ঠিত উক্ত ম্যাচের পুরোটা সময় উপস্থিত থেকে অনুপ্রেরণা যোগান কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডাঃ হুমায়ুন কবির বুলবুল এবং উপাধ্যক্ষ ডাঃ মোশাররফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিল এএমএস ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডাঃ শ্যামল নন্দী, রেসিডেন্ট সার্জন ডাঃ সুমন্ত কুমার গাইন, পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডাঃ ইকরামুল আহমেদ, অর্থোডন্টিক্স ডিপার্টমেন্টের লেকচারার ডাঃ মোহাম্মদ জামাল হোসেন সহ আরো অনেকে।

ম্যাচের ১ম ইনিংসে ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রাবাস একাদশের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ১০ উইকেট হারিয়ে ১৫ ওভারে ৬৩ রান সংগ্রহ করতে সমর্থ হয়। ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রাবাস একাদশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেয় ৩য় বর্ষের গাজী আমানুল্লাহ। অপরদিকে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ১ম বর্ষের সামিউল আলিম পার্থ ও ২য় বর্ষের মোহাম্মদ নাহিদ হাসানের ঝড়ো সূচনায় ৮ ওভার ২ বল বাকি থাকতেই ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রাবাস একাদশ। মোহাম্মদ নাহিদ হাসান ৪০ রানে অপরাজিত থাকে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মহোদয় এই ধরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার দাবী জানান।

মোঃ আহসান হাবীব ইরফান
প্ল্যাটফর্ম ক্যাম্পাস প্রতিনিধি, ঢাডেক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।