মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
sticky

জাতীয় অধ্যাপক ডা. এম আর খান স্যারের ৮৮ তম জন্মদিন আজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ আগস্ট ২০১৬, ৭:১৯ · ২ মিনিটে পড়ুন
জাতীয় অধ্যাপক ডা. এম আর খান স্যারের ৮৮ তম জন্মদিন আজ
লেখার আকার

জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রফি খানের (এম আর খান) ৮৮তম জন্মদিন আজ। ১৯২৮ সালের ১ আগস্ট সাতক্ষীরার রসুলপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

এম আর খান ১৯৪৬ সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। ১৯৫২ সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর সাতক্ষীরায় ফিরে আসেন। এরপর ১৯৫৬ সালে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি লন্ডনে পাড়ি জমান এবং বৃটেনের এডিনবার্গ স্কুল অব মেডিসিন-এ ভর্তি হন।

১৯৭৮ সালে এডিনবার্গ থেকে ফেলো অব রয়েল কলেজ অ্যান্ড ফিজিশিয়ানস (এফআরসিপি) ডিগ্রি লাভ করেন। সরকার ১৯৯৫ সালে এম আর খানকে জাতীয় অধ্যাপক হিসাবে ভূষিত করে। স্বণামধন্য এই চিকিৎসককে ২০০৯ সালে একুশে পদক প্রদান করা হয়।

১৯৮৮ সালে আইপিজিএমআরের (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) যুগ্ম পরিচালক এবং শিশু বিভাগের অধ্যাপক পদ থেকে অবসর নেন।

১৯৯৩ সালে ঢাকার মিরপুরে তিনি শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তাঁর প্রচেষ্টা ও উদ্যোগে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে সেন্ট্রাল হাসপাতাল, নিবেদিতা শিশু হাসপাতাল এবং উত্তরায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে।

ব্যক্তিগত জীবনে ডা. এম আর খান বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী আনোয়ারা বেগম ও একমাত্র কন্যা দৌলতুন্নেসা (ম্যান্ডি)।

শিশু চিকিৎসার ওপর তিনি অনেক বই লিখেছেন এবং এগুলো বিভিন্ন মেডিকেল কলেজে পাঠ্যসূচির অর্ন্তভুক্ত হয়েছে। তিনি ‘শিশু বন্ধু’ হিসেবে সমধিক পরিচিত।

পরিমার্জনা: বনফুল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধি পেল ও চালু হলো পরিবহণ সুবিধা বিএসএমএমইউ তে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেল আজ বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক বৃদ্ধি ও পরিবহন চালু - এর উদ্বোধনি অনুষ্ঠান। আমাদের দেশের তুলনায় বিভিন্ন দেশে রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা অনেক বেশি। পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ কালে ভাতা প্রাপ্তি হবে বিষয়টা অভাবনীয় ছিল। ভাতা…

২২ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ সমাপ্ত

পুরো হাতে চামড়া লাগলো মুক্তামনির মুক্তামনির পুরো হাতে চামড়া লাগানোর কাজ শেষ করেছেন চিকিৎসকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দেড় ঘণ্টা পর তাকে বের করা হয়। বর্তমানে তাকে আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে…

৭ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৬১ তম সিএমসি ডেঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ- আমার গর্ব

২৬ মার্চ, ১৯৭১। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম মহানগরীর তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তখন চাঞ্চল্য, দ্বিধা, উত্তেজনা। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, কেউ কেউ নিচ্ছেন সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলছে অন্য এক প্রস্তুতি। ইতিহাসে কল্পনা চলে না, তিনটি…

২১ সেপ্টেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৪টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।