মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ · ৩ জমাদিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ

Editorপ্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২:১০ · ২ মিনিটে পড়ুন
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ
লেখার আকার

নিজস্ব প্রতিবেদক / প্ল্যাটফর্ম টুডে

প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার এই দিবসের প্রধান উদ্দেশ্য।

ডায়াবেটিস প্রতিরোধে প্রথম পদক্ষেপ হলো স্বাস্থ্যকর জীবনযাপন। প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, ডাল, আঁশযুক্ত খাবার এবং পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার রাখতে হবে। অতিরিক্ত চিনি, কোমল পানীয়, ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার পরিহার করা জরুরি। পাশাপাশি প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শারীরিক ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা, পর্যাপ্ত ঘুমের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়তা করে।

প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের লক্ষণ স্পষ্টভাবে প্রকাশ পায় না। অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, অস্বাভাবিক ক্ষুধা, ক্লান্তি এবং দ্রুত ওজন কমে যাওয়া এ রোগের সম্ভাব্য লক্ষণ। ডায়াবেটিস নির্ণয় করতে হলে ওজিটিটি (OGTT) টেস্ট করতে হবে। তাই ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করা উচিত। ডায়াবেটিস শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করতে হবে। যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা না হয় তাহলে সংক্রামক রোগ সহ হৃদরোগ ও কিডনী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

 

বাংলাদেশে ডায়াবেটিস প্রতিরোধে সরকারি-বেসরকারি উদ্যোগ, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম এবং গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি হাসপাতালে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলে সহজলভ্য ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

 

সর্বশেষে বলা যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেয়ে প্রতিরোধের উদ্যোগ গ্রহণ অনেক বেশি কার্যকর। সঠিক সময়ে সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ এর অঙ্গীকার হোক সচেতনতা, প্রাথমিক পদক্ষেপ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডায়াবেটিসমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা।

 

এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
সেশন: ২০২০-২১
ইউনিভার্সেল মেডিকেল কলেজ

 

রেফারেন্স:

১) https://worlddiabetesday.org/

২) https://www.who.int/campaigns/world-diabetes-day/2026

৩) https://idf.org/news-and-resources/news/wdd-2026-27/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।