বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডা. রাকিব হত্যার দ্রুত বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

প্ল্যাটফর্ম নিউজঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

আজ বৃহষ্পতিবার (১৮ জুন) সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের “মিড লেভেল ডক্টরস এসোসিয়েশন” এর ব্যানারে খুলনায় রোগীর স্বজনদের হাতে নৃশংসভাবে খুন হওয়া বাগেরহাট ম্যাটস এর অধ্যক্ষ ডা. মো. রাকিব খানের খুনীদের অতি সত্ত্বর বিচারের আওতাভুক্ত করার দাবিতে দুপুর ১২ টায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ডা. অরূপ রাউতের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি ডা. সুব্রত রায়। শারীরিক দূরত্ব বজায় রেখে অর্ধ-শতাধিকের বেশি মিড লেভেলের চিকিৎসকদের উপস্থিতিতে একে একে বক্তব্য রাখেন ডা. ইলহামুর চৌধুরি, ডা. সোহেল হাসান, ডা. হাসনাত মুন, সহ সভাপতি ডা. সত্যব্রত ঘোষ, সহ সভাপতি ডা. আদনান চৌধুরি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কায়সার খোকন, সহ- সভাপতি ডা. এনামুল হক, ডা. দেবরাজ রুবেল ও সংগঠনের সাধারন সম্পাদক ডা. এম নুরুল ইসলাম। প্রতিবাদ সভায় সিলেট বি.এম.এ. ও স্বাচিপ নেতা কার্ডিওলজির সহকারি অধ্যাপক ডা. আজিজুর রহমান রোমান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সংগঠনের উপদেষ্টা মেডিসিন বিভাহের সহকারি অধ্যাপক ডা. রুহুল কবির, ই এনটি বিভাগের সহকারি অধ্যাপক ডা. কৃষকান্ত ভৌমিক, সার্জারির আবাসিক সার্জন ডা. রাশেদ আশরাফ, ইউরোলজির ডা. সুব্রত দেব, অর্থোপেডিক্স এর ডা. বিপুল ঘোষ। এছাড়াও উপস্থিত থাকেন ডা. আশরাফুল ইসলাম রানা, ডা. অনুজ, ডা. ফরহাদ, ডা. মিম, ডা. সাইফুল, ডা. মানিক, ডা. অনিক, ডা. ফুজায়েল, ডা. রিচার্ড, ডা. পলাশ, ডা. রানা, ডা. নাশাদ, ডা. আনোয়ার, ডা. রাব্বি, ডা. মুসা, ডা. বিদূর, ডা. বিদ্রুম, ডা. কনক, ডা. ইকবাল, ডা. বুদ্ধ, ডা. হৃদয়, ডা. এহসান প্রমুখসহ আরো অনেকে।

বক্তারা তাঁদের বক্তৃতায় এ ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং তা দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহনের তাগিদ দেন। এছাড়াও এসময় তাঁরা কেন্দ্রীয় বি.এম.এ. কে ধন্যবাদ দেন উপর মহলে চাপ প্রয়োগ করায়। তবে ৫ জন আসামি গ্রেফতারেই কাজ শেষ না, বরং কাজের শুরু- উল্লেখ করে ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশের সকল ডাক্তারদের আরো বেশি সক্রিয় হবার দাবি জানানো হয়। যেকোন ন্যায্য দাবিতে সিলেটের সকল চিকিৎসক একজোট হয়ে আন্দোলন করবেন বলেও প্রতিশ্রুতি প্রদান করেন।

পাশাপাশি প্রতিদিন এত চিকিৎসক করোনায় মারা যাচ্ছেন, কিন্তু তারপরেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাঁদের আত্মত্যাগকে মূল্যায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

মৃত্যু অনিবার্য- তবে সকল মৃত্যুই কষ্টদায়ক। প্রতিটি মৃত্যুকেই চিকিৎসক সমাজ সম্মান করেন। যার পরিবারের কেউ মারা যান, তিনিই জানেন উনি কি হারিয়েছেন। ডাক্তার কিংবা স্বাস্থ্য সেবায় নিয়োজিত কেউ ইচ্ছা করে কোন রোগীর অবস্থা খারাপ হোক, সেরকম কিছু করেন না। কিন্তু মাঝে মাঝেই এমন ভীতিকর ঘটনার জন্ম দেয় রোগীর আত্মীয় সেজে আসা কিছু বিকৃত মস্তিষ্কের মানুষজন। এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া উচিত। এদের কারণে ডাক্তার-রোগীর যে সুন্দর সম্পর্ক, সেটা নষ্ট হচ্ছে বলেই মনে করেন বক্তারা।

সমাপনী বক্তব্যে ডা. সুব্রত রায় সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি সাংবাদিকদের স্বাস্থ্য বিষয়ক সংবাদ প্রকাশে আরও সতর্ক হয়ে সংবাদ প্রকাশের অনুরোধ জানান। পরিশেষে, এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার দাবি ও সেটি কার্যকর না হলে কর্মবিরতি সহ আরো কঠিন কর্মসূচি দিতে চিকিৎসক নেতাদের দৃষ্টি আকর্ষন করেন সভায় উপস্থিত ডাক্তাররা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।