মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ৯ নভেম্বর ২০২৬২৫ কার্তিক ১৪৩৩ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

ডাক্তার, নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিচ্ছে “স্বপ্ন”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ৫:৩৯ · ২ মিনিটে পড়ুন
ডাক্তার, নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিচ্ছে “স্বপ্ন”
লেখার আকার

শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

কোভিড-১৯ পরিস্থিতিতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাড়তি চাহিদায় সুপারশপ গুলোতে দেখা যায় লম্বা লাইন। তবে এমন সংকটময় পরিস্থিতিতে কোভিড-১৯ যুদ্ধের অগ্রসৈনিক চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনপূর্বক তাদের যেন এই লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয় সেজন্য অগ্রাধিকার দিচ্ছে “স্বপ্ন” সুপারশপ। স্বাস্থ্যসেবা কার্যক্রমের অন্তর্ভুক্ত যে কোনো ব্যক্তি তাদের আইডি কার্ড প্রদর্শন করলেই “স্বপ্ন” এর সুপারশপগুলোতে এই সুবিধা পাওয়া যাচ্ছে। এ ধরনের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ ১০ই এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক চিকিৎসক তাঁর নিজ ওয়ালে স্ট্যাটাস দেন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ঐ চিকিৎসক লিখেন-
” সকাল সকাল স্বপ্ন সুপারশপে নিরাপদ দূরত্বে লাইনে দাঁড়ালাম। একটু পর একজন সিকিউরিটি গার্ড এসে লাইনে দাঁড়ানো সবার উদ্দেশ্যে বলছে , কেউ কি ডক্টর আছেন এখানে ? মনে আশঙ্কা হল একবার কি পরিচয় দিব ! কয়েকবার ডাকার পর হাত তুললাম, আমি ডক্টর । কোনো প্রবলেম? বলল – না স্যার। ডক্টর, নার্স, হেল্থ ওয়ার্কারদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। তারপর আমার আইডি কার্ড চেক করে সাথে করে নিয়ে গেল। বহু বছর পর এই অনাকাঙ্ক্ষিত সম্মান পেয়ে খুব ভালো লাগল। ”
ছবি সংযুক্তি

উল্লেখ্য, সংকটময় পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যকর্মীদের প্রতি এমন সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রশংসা করছেন অনেকেই।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।