মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডাক্তাররা কি ভয়ে পালিয়েছে? ১৯৭১ কী বলে?

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

১। যুদ্ধ করার আগে প্রস্তুতি লাগে। ১৯৭১ এর উদাহরণ যারা টেনে আনেন তাদের বলছি। ১৯৭১ সালেও শুরুতে ২৫ মার্চ থেকে পাকিস্তান আর্মি অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা শুরু করে। তখন বাঙ্গালি সবাই পালিয়ে জীবন বাঁচিয়েছে। ভারতে আশ্রয় নিয়েছে। এরপর ট্রেনিং, অস্ত্র, খাবার সংগ্রহ করে প্রস্তুতি নিয়ে আবার সীমান্ত পেরিয়ে দেশে ঢুকে যুদ্ধ করেছে। খালি হাতে যুদ্ধ হয়না। ২৫ মার্চ থেকে প্রতিরোধ যুদ্ধে যারা অংশ নিয়েছিলো তাদের বেশিরভাগ মরেছে (যেমন- রাজারবাগ পুলিশলাইনে আক্রমণ)

২। ডাক্তাররা কোন ধর্মীয় জঙ্গি সংগঠনের সদস্য নয় যে বুকে বোমা বেঁধে ঝাঁপিয়ে পড়তে বললেই আমরা ঝাঁপিয়ে পড়ব। করোনার বিরুদ্ধে লড়াই আর জ্বর-ঠাণ্ডার চিকিৎসা এক না। সারা পৃথিবীতেই ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা পর্যাপ্ত রসদ চেয়ে প্রতিবাদ করেছে। কেউ খালি হাতে হাসতে হাসতে চিকিৎসা দিচ্ছেনা। বাধ্য হয়ে দিচ্ছে। নিজেরাও মরছে, রোগীকেও সংক্রমিত করছে। জীবাণুমুক্ত ছুরি-কাঁচি ছাড়া আপনি কি অপারেশনে রাজি হবেন? আপনি যদি মরতে রাজি থাকেন আমরাও চিকিৎসা দিতে রাজি আছি।

৩। ডেঙ্গুতে ১৫/২০ জন ডাক্তার মরছে। তাদের মধ্যে অন্তত ৩ জনের নাম বলতে পারবেন? অথচ একাত্তরে বীরশ্রেষ্ঠ ৩ জনের নাম তো বলতে পারবেন অনায়াসে। বিসিএস পরীক্ষাতেও আসে, বীরশ্রেষ্ঠদের নামে কত দালান-জাদুঘর-প্রতিষ্ঠান নামকরণ করেছেন। অথচ রোগীর জন্য জীবনে দেয়া সেইসব মৃত ডাক্তারদের নামে কোন প্রস্তাবনাও কোনদিন করেন নাই।

৪। ডিসেম্বর ২০১৯ থেকে করোনা সম্পর্কে IEDCR জানতে শুরু করেছে। এরপর ইরান, ইতালি, আমেরিকা হয়ে যখন আমাদের এখানে আসা শুরু করেছে ততদিনে পেরিয়ে গেছে ৯ সপ্তাহ। তখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয় নাই। মার্চের মাঝামাঝি সময়ে মাত্র ১৭০০ কীট ছিল টেস্ট করার জন্য। PPE ছিল না। ডাক্তাররা যখন চিল্লাচিল্লি শুরু করল, ইন্টার্ণ ডাক্তাররা স্ট্রাইকে গেল, তখন আপনারা বুঝতে শুরু করলেন। কিছু PPE আসলো – সব চালান দিলেন ডিসি অফিসে, ব্যাংকে, মৎস্য প্রাণী সম্পদ কর্মকর্তারা PPE পরে ফেসবুকে পোজ দিলো। ততক্ষণে অলরেডি ডাক্তাররা করোনায় আক্রান্ত হয়ে মরতে শুরু করেছে। যখন একজন ডাক্তার করোনায় আক্রান্ত হয়- তখন সেই ডাক্তার নিজেও কিন্তু করোনার রোগী হয়ে যায়। ২৫ থেকে ৬৫% করোনা রোগীর কোন লক্ষণ প্রকাশ পায়না। আপনি কি করোনার রোগীর কাছে করোনার চিকিৎসা নিতে যাবেন?

৫। মুক্তিযুদ্ধ আর করোনার বিরুদ্ধে লড়াইকে মেলাতে যাবেন না। মুক্তিযুদ্ধে সাড়ে ৭ কোটি লোকের মধ্যে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে মাত্র ২০ থেকে ৪০ হাজার। বাকিরা সব নানান কারণে সার্টিফিকেট পেয়েছে। শরনার্থী ক্যাম্পে ভাত রান্না করেও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে ঘোরে, ভাতা তোলে। কিন্তু করোনার সাথে যুদ্ধ সেইরকম জিনিস না। এখন ১৮ কোটির জন্য যুদ্ধে যাবে মাত্র ২৫-৩০ হাজার প্র্যাক্টিসিং ডক্টর। সেই হিসেবে যুদ্ধটা এখন আরও কঠিন। তাই বলে মুক্তিযুদ্ধের সাথে কখনোই তুল্য নয়। উপকারীর উপকার যে স্বীকার করেনা তাকে বলে অকৃতজ্ঞ। আর যে উপকারীর ক্ষতি করে তাকে বলে কৃতঘ্ন, সোজা বাংলায় নিমকহারাম। আপনারা ডাক্তারদের সাথে সেরকম আচরণ করছেন। ৫ হাজার কোটি দিলেন গার্মেন্টসে, ৭৩ হাজার কোটি দিলেন নানান ব্যবসায়ীরে, ডাক্তারদের কিচ্ছু দিলেন না। একটা শব্দও উচ্চারণ করলেন না। এমন মানুষের উপকার করতে কার ভালো লাগে? এমন মানুষের চিকিৎসা করতে কার ভালো লাগে?

লেখকঃ

সহকারী অধ্যাপক ডা. মো. রাজিবুল বারি
পিএইচডি গবেষক, টোকিও ইউনিভার্সিটি
সাবেক বিভাগীয় প্রধান, রেডিওলজি, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।