মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

চিকিৎসক, নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে আগ্রহী কানাডা

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ৭:৪৬ · ১ মিনিটে পড়ুন
চিকিৎসক, নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে আগ্রহী কানাডা
লেখার আকার

বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের চিকিৎসক, নার্স, ফ্যাকাল্টি মেম্বারদের উন্নত প্রশিক্ষণ দিতে কানাডা আগ্রহী বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার অজিত সিং। এছাড়া কানাডা এদেশের হাসপাতালগুলোর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের ব্যাপারে প্রশিক্ষণে সহযোগিতা করতে পারে বলেও জানান তিনি।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

সাক্ষাৎকালে কানাডার হাইকমিশনার জানান, কানাডা সরকার বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্যসহ বিভিন্ন খাতে কাজ করে যাচ্ছে। বিশেষত স্বাস্থ্য খাতে আইসিডিডিআরবি ও ব্র্যাকের সঙ্গে কাজ করছে। দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস।

সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টা কানাডার হাইকমিশনারকে অবহিত করেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, গুরুতর আহতদের কয়েকজনকে রোবোটিকস ফিজিওথেরাপির জন্য ব্যাংকক পাঠানো হয়েছে। এ ধরনের ব্যয়বহুল যন্ত্রপাতি বাংলাদেশে নেই। আন্দোলনে আহতদের জন্য একসেট রোবোটিকস ফিজিওথেরাপি যন্ত্রপাতি চীন সরকার থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। সেটা স্থাপন করলে দেশেই আহতদের এই চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

সাক্ষাৎকালে কানাডিয়ান হাইকমিশনের কর্মকর্তা অ্যাডওয়ার্ড ক্যাবরেরা, ফারজানা সুলতানা ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।