মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
নিউজ

চিকিৎসকদের ভূয়সী প্রশংসায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, জানালেন অসীম কৃতজ্ঞতা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১:৪৫ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসকদের ভূয়সী প্রশংসায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, জানালেন অসীম কৃতজ্ঞতা
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ছবি: সংগৃহীত
লেখার আকার

১২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দ্রুত সেরে উঠছেন। শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে তাঁকে সরিয়ে নিয়ে আসা হয়েছে রিকভারি ইউনিটে। জানা গিয়েছে, এখন তিঁনি অল্প অল্প হাঁটাচলাও করতে পারছেন।

এমতাবস্থায়, ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) কর্মরত সবার ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ছবি: সংগৃহীত

গত বৃহস্পতিবার আইসিইউতে যাবার পর প্রথমবারের মতো দেয়া এক বিবৃতিতে বরিস জনসন বলেন, ‘আমার কাছে চিকিৎসকদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। তাদের কাছে সারাজীবন ঋণী থাকবো।’

করোনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে প্রতিদিনকার বিফ্রিং দেয়ার সময় স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল এসব তথ্য জানান।

গত ২৭ শে মার্চ, বরিস জনসনের করোনা পজেটিভ হবার বিষয়টি সামনে আসে। তারপর ডাউনিং স্ট্রিটের বাসভবনে সেলফ আইসোলেশনে চলে যান তিনি। কিন্তু ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রীতি প্যাটেল আরো বলেন, ‘অবস্থার উন্নতি হলেও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে আছেন প্রধানমন্ত্রী। আপাতত সুস্থ হতে আরও কয়দিন সময় ও বিশ্রামের প্রয়োজন।’

বিট্রিশ গণমাধ্যম গুলোতে প্রকাশিত খবর অনুযায়ী, সিনেমা দেখে এবং সুডোকু সমাধান করে সময় কাটাচ্ছেন বরিস জনসন। হাসপাতালে ইতিমধ্যে লর্ড অব দ্য রিংস ট্রিলজি ও ব্রিটিশ কমেডি উইথনেল অ্যান্ড আই দেখে ফেলেছেন তিঁনি।

উল্লেখ্য, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৭৯ হাজারের কাছাকাছি। শেষ খবর পাওয়া পর্যন্ত মারা গিয়েছেন প্রায় ৯ হাজার ৮৭৫ জন।

নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।