মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যারিয়ার

চিকিৎসকদের উপকারে সুদবিহীন প্ল্যাটফর্ম এডুকেশন লোন

Platformপ্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ৭:০০ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসকদের উপকারে সুদবিহীন প্ল্যাটফর্ম এডুকেশন লোন
লেখার আকার

১২ ফেব্রুয়ারি ২০২০: বাংলাদেশে চিকিৎসকদের জন্য সর্ব প্রথম সুদবিহীন শিক্ষা লোন ‘প্ল্যাটফর্ম এডুকেশন লোন’ এর দ্বিতীয় পর্ব এর জন্য আবেদন আহবান করা হচ্ছে।

গত ৪ জানুয়ারি দুইজন পোস্ট গ্র‍্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের হাতে চেক তুলে দেয়ার মাধ্যমে প্ল্যাটফর্ম এডুকেশন লোনের যাত্রা শুরু হয়েছিল। অধ্যাপক ডা. রাশিদা বেগমের প্রাথমিক উদ্যোগ ও অর্থায়নে প্ল্যাটফর্ম এডুকেশন লোনের কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে ডা. শাহ আলম, অধ্যাপক ডা. মুনির হোসেন, ডা. সরকার মাহবুব শামীম, ডা. আরিফ মুর্শেদ খান সহ অনেকেই এই মহতী উদ্যোগের সাথে যুক্ত হয়েছেন।

লোন গ্রহীতা এবং সকল আবেদন কারীর পরিচয়ের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হয়েছে, তবে প্রত্যেকজন আবেদনকারীর জীবনের গল্প গুলো অসম্ভব ভাবে নাড়া দিয়েছে। তাই, এই কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে সুদবিহীন এডুকেশন লোন এর দ্বিতীয় পর্ব এর সূচনা করা হল।

আশা করা যায় আরও অনেক শ্রদ্ধাভাজন চিকিৎসক এই লোনের সাথে যুক্ত হবেন এবং শত শত তরুণ চিকিৎসকদের সংকটকালীন সময় অতিক্রম ও পড়াশুনারর জন্য এই সুদবিহীন এডুকেশন লোন বিশেষ ভূমিকা রাখবে।

সংক্ষিপ্ত তথ্য পোস্টারে উল্লেখ করা রয়েছে। আগ্রহীরা একটি অ্যাপ্লিকেশন লেটার এবং কেন নিজেকে যোগ্য বিবেচনা করেন, সেজন্য অনূর্ধ্ব ১০০০ শব্দের একটি লেখা লিখে [email protected] তে প্রাথমিক ভাবে পাঠাবেন। চূড়ান্ত যাদের নির্বাচন করা হবে, তাদের অন্যান্য শর্ত পূরন সাপেক্ষে লোন প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখঃ ১৫ই মার্চ, ২০২০।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

এখন থেকে তিন বারের বেশি দেওয়া যাবে না বিসিএস পরীক্ষা

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ একজন পরীক্ষার্থী তিনবারের বেশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা দিতে পারবে না, এমন বিধি সংযোজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত এক সংবাদ…

২৪ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী চিকিৎসকদের জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে জানুয়ারি ২০২১, সোমবার যুক্তরাষ্ট্রে মেডিসিন বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী থাকে অনেক চিকিৎসক। কিন্তু অনেক সময়ই যথাযথ গাইডলাইনের অভাবে অনেকেই বুঝতে পারেন না এমবিবিএস বা এমডি ডিগ্রীর পর যুক্তরাষ্ট্রে কিভাবে রিসার্চ বা ফান্ডিং বা অন্যান্য…

২৫ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

ক্যারিয়ারের জন্য আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?

প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর ২০২০, সোমবার ডা. মো. সাজেদুর রহমান শাওন এমবিবিএস, এমপিএইচ, এমএসসি, এফআরএসপিএইচ, এপিডেমিওলজিস্ট & পাবলিক হেলথ রিসার্চার। মাইকেল জর্ডান NBA তে খেলা শুরু করার দ্বিতীয় বছরে তার পায়ে ফ্র‍্যাকচার হয়। ট্রিটমেন্ট শেষ হলেও আগের অবস্থায় সম্পূর্ণ ফিরে…

২ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।