মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

চলতি বছরেই দেশে চারটি ক্যান্সার হাসপাতাল চালুর ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৩০ · ১ মিনিটে পড়ুন
চলতি বছরেই দেশে চারটি ক্যান্সার হাসপাতাল চালুর ঘোষণা
লেখার আকার

শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

চলতি বছরের মধ্যেই দেশে চারটি ক্যান্সার হাসপাতাল চালু করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেছেন, ক্যান্সার হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলোতেও রোগীদের চিকিৎসায় দরকারি যন্ত্রপাতিগুলো দ্রুত সময়ের মধ্যে আমদানি করা হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার পরিস্থিতি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

ডা. সায়েদুর জানান, জনগণের টাকায় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণা কোথায় ছাপা হয়, কী গবেষণা হয়ে তা জানাতে হবে। গবেষণা মানুষের জন্য হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় ওষুধ উৎপাদনকারি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে গবেষণা এগিয়ে নিতে পারে, তবে তা সাংঘর্ষিক হয়। তাই এটি এড়িয়ে প্রয়োজনে সাবেক শিক্ষার্থী এবং জনগনের কাছ অনুদানের মাধ্যেমে অর্থ সংগ্রহের ওপর জোর দেন ডা. রহমান। এছাড়া দেশের ওষুধ প্রতিষ্ঠানগুলো যে পরিমান টাকার ওষুধ উৎপাদন করে সমপরিমান বিদেশ থেকে আমদানি করতে হয় বলেও জানান তিনি।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।