মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

চট্টগ্রামে ডাক্তার দের মাঝে হৃৎস্পন্দনের সুরক্ষা সামগ্রী বিতরণ

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ৪ এপ্রিল ২০২০, ৮:০৭ · ২ মিনিটে পড়ুন
চট্টগ্রামে ডাক্তার দের মাঝে হৃৎস্পন্দনের সুরক্ষা সামগ্রী বিতরণ
লেখার আকার

৪ঠা এপ্রিল, শনিবার, ২০২০

তরুণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক-সেবামূলক সংগঠন ‘হৃৎস্পন্দন’। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত সমস্যা ‘করোনা ভাইরাস’ এর মহামারীর গ্রাস হতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্প্রতি বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।

এরই একটি অংশ হিসেবে চট্টগ্রামের ডাক্তারদের মাঝে বিনামূল্যে পিপিই (নিজস্ব সুরক্ষা সামগ্রী) বিতরণ প্রকল্প হাতে নেওয়া হয়।
উল্লেখ্য, কোভিড-১৯ এর এই মহামারীতে সর্বাধিক ঝুঁকিতে রয়েছেন চিকিৎসক সমাজ। এছাড়া কর্মস্থলে একজন ডাক্তারই নিজের অজান্তে নিজে আক্রান্ত হয়ে নিজেই রোগ ছড়ানোর ভূমিকা পালন করতে পারে। কেননা অনিরাপদ ভাবে নিয়মিত ডায়াগনোসিস বিহীন রোগীদের ধকল সামলানো একদিকে যেমন নিজের পরিবারের জন্য হুমকি স্বরূপ। অন্যদিকে সাধারণ রোগীর জন্য এবং সর্বোপরি রাষ্ট্রের জন্যই হুমকি স্বরূপ । এই চিন্তার আলোকে সমস্ত চিকিৎসক যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিতকরণে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডাক্তারদের জন্য বিনামূল্যে সুরক্ষা পোষাক, মাস্ক, গগলস, হ্যান্ড স্যানিটাইজার প্রভৃতি বিতরণ সফলভাবে সম্পন্ন করা হয়। গত ২৫ মার্চ,২০২০ থেকে ৩১ মার্চ,২০২০ ইং তারিখ পর্যন্ত চলমান উক্ত প্রকল্পের অধীনে সংগঠনটি চট্টগ্রামের সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালসমূহ, আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বান্দরবান, বাঁশখালী, আনোয়ারা, রাংগুনিয়া, রাউজান, মোহরা, সন্দ্বীপ প্রভৃতি অঞ্চলের উপজেলা হেলথ্ কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য বিনামূল্যে সুরক্ষা সামগ্রী প্রদান করে যেগুলো গ্রহণ করেন স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য “মানবতার সেবায় খুঁজি এগিয়ে চলার প্রেরণা” এ স্লোগানকে ধারণ করে একঝাঁক তরুণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ‘হৃৎস্পন্দন’ চিকিৎসক এবং সমাজের অসহায় ও অবহেলিত মানুষের জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ করে আসছে।

তথ্যসূত্র : নুরুল আমিন

প্ল্যাটফর্ম প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।