বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

গ্রীনলাইফ মেডিকেলে পালিত হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২০ নভেম্বর ২০২২

রাজধানীর গ্রীনলাইফ মেডিকেল কলেজে  বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। প্রতি বছর ১৮ থেকে ২৪ নভেম্বর সপ্তাহব্যাপী অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে। অ্যান্টিমাইক্রোবিয়াল ঔষধগুলো সহনীয় মাত্রায় আনার জন্য চিকিৎসক, ফার্মেসি মালিক/ কর্মচারী ও জনসাধারনের মধ্যে সচেতনতা তৈরিতে গ্রীনলাইফ মেডিকেল কলেজে অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে। 

র্যালি

এবারের মূল প্রতিপাদ্য বিষয়, “Preventing antimicrobial resistance together” অর্থাৎ “এন্টিমাইক্রোবিয়াল সংরক্ষণে ঐক্যবদ্ধ হই”। 

 

এন্টিমাইক্রোবিয়াল ঔষধ  বলতে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, পরজীবী, ইত্যাদি জীবাণুরোধী ঔষুধ, যেমন: এন্টিবায়োটিক, এন্টিফাঙ্গাল, এন্টিভাইরাল ও এন্টিম্যালেরিয়াল  ইত্যাদিকে বুঝায়। এ ঔষধগুলো মানুষ, প্রাণী এবং উদ্ভিদে জীবাণু সংক্রমণজনিত রোগের চিকিৎসায় এবং সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে।

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হল এমন একটি পরিস্থিতি বা অবস্থা যখন ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, পরজীবী, ইত্যাদি অণুজীবসমূহ বিভিন্ন জীবাণুরোধী ঔষধের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকার সক্ষমতা অর্জন করে। ঔষধের বিরুদ্ধে টিকে থাকার লড়াই করতে গিয়ে অণুজীবগুলো তাদের জিনের বা গঠনগত ও ব্যবহারিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় এবং ঔষধের বিরুদ্ধে টিকে থাকার শক্তি অর্জন করে। বর্ধিত শক্তিসম্পন্ন এ জীবাণুগুলো ধ্বংস করার জন্য যখন আরও শক্তিশালী ঔষধ প্রস্তুত করা হয় এবং আরও ব্যাপকভাবে সেই ঔষধগুলো ব্যবহার করা হয়, তখন জীবাণুগুলোর ঔষধ প্রতিরোধী শক্তি আরও বেড়ে যায়। এভাবে চলতে চলতে এমন অবস্থা হয় যে, তখন আর জীবাণুর সংক্রমণের বিরুদ্ধে কোনো চিকিৎসা বা ওষুধ কাজ করে না, রোগ সৃষ্টিকারী জীবাণুগুলোকে ওষুধ ধ্বংস করতে পারে না। এ পর্যায়ের জীবাণুগুলোকে বলা হয় ”সুপারবাগ” বা অতি শক্তিশালী জীবাণু।

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ফলে সাধারণ নিরাময়যোগ্য রোগেরও চিকিৎসা অসম্ভব। রোগ ছড়িয়ে পড়ার, রোগের জটিলতা বৃদ্ধি পাওয়ার, এমনকি সাধারণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়। এছাড়াও চিকিৎসার জন্য ব্যয় বেড়ে যায়।ওষুধ প্রতিরোধী জীবাণুর উদ্ভব মূলত এন্টিমাইক্রোবিয়াল ওষুধের অপব্যবহার এবং ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে ঘটে থাকে

অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ নিয়ে মাইক্রোবায়োলজি ও ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে জিএমসি-১০ ব্যাচের শিক্ষার্থীরা র্যালি, দেয়ালিকা ও ব্যানার তৈরি করে। তাছাড়া গ্রীনলাইফ হাসপাতালের সব কনসালট্যান্ট, মেডিকেল শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ সর হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদেরকে অ্যান্টিমাইক্রোবিয়াল ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত বুঝানো হয়। এছাড়া হাসপাতালের আশেপাশের ঔষধের দোকান মালিক ও কর্মচারীদের মাঝে অ্যান্টিমাইক্রোবিয়াল ঔষধ বিক্রয়ের নানা নিয়মকানুন নিয়ে ব্রিফিং করা হয়।

এসব কাজের সার্বিক তত্ত্বাবধায়ন করেন মাইক্রোবায়োলজি ও ফার্মাকোলজি বিভাগের সব শিক্ষক-শিক্ষিকারা।

কলেজের চেয়ারম্যান, হাসপাতালের এমডি সহ শিক্ষক-শিক্ষিকাদের একাংশ
মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সাথ শিক্ষার্থীদের একাংশ

মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ

ফার্মাকোলজি বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ

অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২২ অনুষ্ঠানে কলেজের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক শাহলা খাতুন, হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মাইনুল আহসান, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সানিয়া তাহমিনা, ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ রিফায়েত রহমান, কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,সাধারণ শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে প্ল্যাটফর্ম এর সহ প্রতিষ্ঠাতা মারুফুর রহমান উপস্থিত হয়ে দেয়ালিকা, পোষ্টার, ব্যানার পরিদর্শন সহ শিক্ষক-শিক্ষিকাদের সাথে কুশল বিনিময় করেন।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।