মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
শোক সংবাদ

কোলন ক্যান্সারের সাথে লড়াই করে অস্ট্রেলিয়া প্রবাসী জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ মে ২০২১, ৮:৫৩ · ২ মিনিটে পড়ুন
কোলন ক্যান্সারের সাথে লড়াই করে অস্ট্রেলিয়া প্রবাসী জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মৃত্যু
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ মে, ২০২১, বুধবার

দীর্ঘদিন যাবৎ কোলন ক্যান্সারের সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন অস্ট্রেলিয়া প্রবাসী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাবির মঞ্জুর খান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)

গতকাল (২৫ মে, মঙ্গলবার) অস্ট্রেলিয়া সময় সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ (বুধবার) সকাল ১১টায় অস্ট্রেলিয়ার লেকম্বা মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

তিনি রংপুর মেডিকেল কলেজের ১১ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এরপর তিনি বাংলাদেশে এসএমসি গ্রুপে চাকুরী করেছেন স্বল্প সময়ের জন্য। পরবর্তীতে অস্ট্রেলিয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।

২০১৮ সালের মার্চ ডা. সাবির মঞ্জুর খানের কোলন ক্যান্সার ধরা পড়ে। প্রথমে সিগময়েড কোলনে ক্যান্সার ছিল এবং স্টেজ ফোরে পেরিটোনিয়াম ও স্প্লিনে মেটাস্টেসিস ছিল। কিন্তু প্রচলিত সার্জারী রিসেকশনের মাধ্যমে তাঁকে চিকিৎসা দেয়া সম্ভব হয়নি। পরে ২০১৮ সালের মে মাসের ২২ তারিখে অস্ট্রেলিয়ার সিডনীর রয়েল প্রিন্স আলফ্রেড হাসপাতালে টোটাল পেরিটোনেকটমি এবং এইচআইপিইসি অপারেশন করা হয়। কিন্তু জুলাই ২০১৯ সালে আবার তাঁর শরীরের এবডোমিনাল ওয়ালে মেটস দেখা দেয়। যদিও ওই অপারেশনের পর সার্বিকভাবে ২০১৮ সালের মে মাস থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত অনেকটাই সুস্থ ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর মৃত্যুর মুখ থেকে নিজেকে ফেরাতে পারেননি এই অস্ট্রেলিয়া প্রবাসী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

খাওয়ার স্যালাইনের সহউদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মারা গেছেন

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ জনস্বাস্থ্য গবেষক, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইনের সহউদ্ভাবক ড. রিচার্ড অ্যালান ক্যাশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে গত ২২ অক্টোবর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ২৪…

২৫ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

হৃদরোগে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধানের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ জুলাই, ২০২২, রবিবার গতকাল ৩০ জুলাই, ২০২২ ম্যাসিভ কার্ডিয়াক এরেস্টে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. মোত্তাকিন আহমেদ মাসুদ মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গতকাল…

৩১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেলের কার্ডিওলজি বিভাগের সহাকারী রেজিস্ট্রারের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন, ২০২২, বুধবার আজ ১৫ জুন, ২০২২, বুধবার লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা.জাহিদ হাসান মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ বুধবার রাতে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।