মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে প্রতিরোধ সরঞ্জাম দেবেন জ্যাক মা

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২২ মার্চ ২০২০, ৬:৩৯ · ১ মিনিটে পড়ুন
কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে প্রতিরোধ সরঞ্জাম দেবেন জ্যাক মা
অনলাইন ভিত্তিক পণ্য বিক্রির প্রতিষ্ঠান আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা
লেখার আকার

২২ মার্চ, ২০২০
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশসহ এশিয়ার দশটি দেশে ভাইরাসটির টেস্টিং কিট এবং অন্যান্য জরুরি সরঞ্জাম সরবরাহের ঘোষণা দিয়েছেন অনলাইন ভিত্তিক পণ্য বিক্রির প্রতিষ্ঠান আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা।

অনলাইন ভিত্তিক পণ্য বিক্রির প্রতিষ্ঠান আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা

শনিবার (২১ মার্চ) নিজের ভেরিফাইড টুইটার পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। সেখানে বলা হয় আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় ১৮ লক্ষ মাস্ক, দুই লক্ষ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাক অনুদান দেয়া হবে। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেয়া হবে।

তিনি লিখেছেন,”দ্রুত সময়ের মধ্যে সেগুলো পৌঁছে দেওয়া সহজ নয়, তবে আমরা সেটি করবো।”

এছাড়াও রয়টার্স জানায়, সম্প্রতি জ্যাক মা যুক্তরাষ্ট্রে ৫ লক্ষ করোনা ভাইরাস টেস্টিং কিট এবং এক মিলিয়ন মাস্ক দান করার ঘোষণা দিয়েছেন এবং স্বাস্থ্য সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক/ ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।