মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

কোভিড-১৯ পরিস্থিতিতে অতিরিক্ত টিউশন ফি নিবে না প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ জুন ২০২০, ১২:০৩ · ১ মিনিটে পড়ুন
কোভিড-১৯ পরিস্থিতিতে অতিরিক্ত টিউশন ফি নিবে না প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ জুন ২০২০, রবিবার

কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকেই দেশের সকল মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ অতিরিক্ত টিউশন ফি নিবে না বলে ঘোষণা দিয়েছে।

বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ৫ বছর তথা ৬০ মাসের টিউশন ফি প্রদান করতে হয়। বর্তমান পরিস্থিতিতে সেশন লস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যাতে করে শিক্ষার্থীদের অতিরিক্ত টিউশন ফি প্রদান করতে হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র ৫ বছর বা ৬০ মাসের টিউশন ফি প্রদান করবে বলে গতকাল এক নোটিশে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও করোনা পরিস্থিতি চলাকালীন সময়ে যতদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে ততদিন হোস্টেল ফিও দিতে হবে না বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান এর নির্দেশে উপাধ্যক্ষ ডা. এ এস এম শহীদুল্লাহ আজ শনিবার এই নোটিশ প্রদান করেন।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ অধ্যক্ষ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমান সংকটময় পরিস্থিতিতে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের এই সিদ্ধান্ত অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।