মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
পড়ালেখা

কেরোলিন্সকা ইন্সটিটিউটে পড়াশোনা এবং সুইডেনে মেডিকেল স্কলার্শিপ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ আগস্ট ২০১৪, ১০:০৩ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

লেখকঃ ডাঃ আক্তার উজজামান(হেলথ ইনফোরমেটিক্স,ক্যারোলিন্সকা ইন্সটিটিউট)

কিছুদিন আগে একজন জানতে চেয়েছিল কি করে Karolinska Institute এ ভর্তি হওয়া যায়। সময় অভাবে উত্তর দেয়া হয়নি। সেই পোস্ট খুঁজে বের করাতেও আলসেমি। দেশে থাকতে নানা ঝামেলায় আর দড়ি কলসির চাপে সময় বের করা মুস্কিল হয়ে যায়। আজ এখানেই দিয়ে দিচ্ছি। আলসে লোক তাই ছোট করে লিখছি। আরও তথ্য লাগলে জানাবেন। পরে যোগ করে দিব।
কেরোলিন্সকা তে (বা সুইডেন) এ যাওয়ার (মেডিক্যাল সাইন্স এ) সহজ কোন উপায় নেই। আগে স্কলারশিপ দিত বাংলাদেশে। ওয়ার্ল্ড ব্যাংক এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থার ব্যাপক উন্নতি হওয়াতে এটা বন্ধ এখন। কিছু কিছু এলাইড সাইন্স এ স্টকহোম এর বাইরের বিশ্ববিদ্যালয় গুলোতে ইউনিভারসিটি ফান্ড পাওয়া যেতে পারে। স্টকহোম এ কম্পিটিশন বেশি, তাই সুযোগ কম। আমি নিজেও স্কলারশিপ পাইনি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেল্‌থ সাইন্সেস এর মাধ্যমে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে রকেফেলার ইন্সিটিউট এর একটা গ্রান্ট পেয়েছিলাম। ওইটা দিয়ে গিয়েছি। খরচ আমি যে বিষয়ে পড়েছি তাতে প্রতি সেমিস্টার এখন ৮২৫০০ ক্রনার। ৪ সেমিস্টার এ সব মিলায়ে টিউশন ফি প্রায় ৩৫ লাখ টাকা। ক্লিনিকাল বিষয়ে খরচ এর কয়েক গুন তাও কঠিন শক্তিশালী রেফারেন্স আর background লাগবে। অ্যাপলিকেশন ফর্ম নির্দিষ্ট ফরমেটে জমা দিতে হবে যার জন্য দিতে হবে ১০০০০ টাকা। অ্যাপ্লিকেশন ফর্ম এ দেয়া পূর্ববর্তী অভিজ্ঞতা আর মোটিভেশন ফর্ম এর উপর নির্ভর করে ভর্তি হতে ইচ্ছুকদের মধ্য থেকে প্রার্থী যাচাই বাছাই করা হয়।
অন টপিকঃ দেশের বাইরে স্কলারশিপ খুজতে চাইলে সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা আর হাই ইমপ্যাক্ট জার্নাল এ পাবলিকেশন থাকা জরুরী।
অফ টপিকঃ জ্যাক খালি বাংলাদেশে না, ঠিকমত ধরতে পারলে সব দেশেই কাজ করে। বরং বাংলাদেশ থেকে বেশি ভাল কাজ করে। পয়সা লাগে না বাংলাদেশের মত। মুস্কিল হল বেশিরভাগ ক্ষেত্রেই বাঙালি বাঙ্গালির জন্য সমস্যা (সব ক্ষেত্রে নয়)। অন্যান্য দেশ যেমন organized syndicate তৈরি করে ফেলেছে এইসব একাডেমিক আর প্রফেশনাল বিষয় গুলোতে তা দেখলে অবাক হতে হয়। বাংলাদেশের ও সিন্ডিকেট আছে, তবে তা রাজনৈতিক দলাদলি, অড জব আর ব্যাবসা প্রতিষ্ঠান এ লোক আনা আনির জন্যই বেশি active।
(Sorry if I hurt someone with the above comment. That’s a personal view and might be wrong)
http://ki.se/en/education/collated-scholarships
http://studyinsweden.se/scholarships/download (1)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাবি অধিভুক্ত এমবিবিএস (পুরাতন কারিকুলাম) ১ম ও ২য় পেশাগত পরীক্ষার রুটিন প্রকাশ

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ শে ডিসেম্বর ২০২০, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ সমূহের এমবিবিএস (পুরাতন কারিকুলাম জুলাই- ২০) ১ম এবং ২য় পেশাগত পরীক্ষার রুটিন এবং ফর্ম ফিলাপ সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ২০২০ এর পুরাতন…

২৮ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

বাংলাদেশী চিকিৎসকের প্রথম আন্তর্জাতিক চর্মরোগ ও এর চিকিৎসা সংক্রান্ত বই প্রকাশিত

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার গতকাল ২৫ ডিসেম্বর অধ্যাপক ডা. মো. রোকন উদ্দিন এর লেখা 'Manual of Dermatology in General Practice' বইটি প্রকাশিত হয়। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম চর্মরোগ ও এর চিকিৎসা সংক্রান্ত বইটির মোড়ক…

২৬ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

এমডি/এমএস ফেইজে রেসিডেন্সী প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার আজ ১৮ ডিসেম্বর (শুক্রবার), মার্চ ২০২১ সেশনের এমডি/এমএস ফেইজে রেসিডেন্সী প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ইতিমধ্যে উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পরীক্ষার্থীদের স্বাস্থ্য বিধি অনুসরণ করে কেন্দ্রে আসার নির্দেশ প্রদান করা…

১৮ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

  1. সুইডেন নিয়ে আগ্রহ ছিল বেশ, লেখাটা পড়ে ভালো লাগলো। এ বিষয়ক আরও লেখা চাই 🙂

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।