মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

করোনা ভাইরাসঃ বিশ্বব্যাপী জরুরী অবস্থা ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ১০:৫২ · ১ মিনিটে পড়ুন
করোনা ভাইরাসঃ বিশ্বব্যাপী জরুরী অবস্থা ঘোষণা
লেখার আকার

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রসঙ্গে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে এ ঘোষণা জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গ্র‍্যাব্রিয়েসাস বলেন, ” জরুরি অবস্থা ঘোষণার কারণ চীনে যা ঘটেছে তা নয় বরং অন্যান্য দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা ও বিশ্বব্যাপী বিরাজমান আতঙ্ক এই ঘোষণার মূল কারণ। ”
উদ্বেগের বিষয় হলো, যেসব দেশের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল সেসব দেশে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
চীনে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত কমপক্ষে ২১৩ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১০০০০ কি কেস শনাক্ত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ১৮ টি দেশে ৯৮ জনকে শনাক্ত করা হয়েছে। তবে তাদের কারো মৃত্যু হয়নি। বেশিরভাগ আন্তর্জাতিক কেস শনাক্ত করা হয়েছে যারা সম্প্রতি চীনের উহান শহর ভ্রমণ করে ফিরেছেন। উল্লেখ্য, চীনের উহান শহর থেকেই করোনা ভাইরাস সংক্রমণের সূত্রপাত ঘটেছে। কিছুদিনের মধ্যেই রোগটি বহির্বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছে।
সম্প্রতি জাপান, ভিয়েতনাম ও আমেরিকায় এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে করোনা ভাইরাস সংক্রমণের ৮ টি কেস পাওয়া গিয়েছে।

তথ্যসূত্রঃ বিবিসি নিউজ
নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।