মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
sticky

এমবিবিএস ও বিডিএস ১ম বর্ষে ভর্তির জন্য পাস নম্বর ৪০ বহাল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ আগস্ট ২০১৫, ৪:৩০ · ২ মিনিটে পড়ুন
এমবিবিএস ও বিডিএস ১ম বর্ষে ভর্তির  জন্য পাস নম্বর ৪০ বহাল
লেখার আকার

এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি হতে লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৪০ পেতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের আগে থেকেই বেসরকারি মেডিক্যাল কলেজের মালিকেরা ভর্তির নম্বর কমানোর দাবি করে আসলেও সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলো।
মঙ্গলবার অধিদপ্তরের ওয়েবসাইটে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদনপত্র আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি-দুটো মিলিয়ে কমপক্ষে জিপিএ ৮ পেয়েছে তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে এসএসসি ও এইচএসসির কোনো একটিতে জিপিএ ৩ দশমিক ৫-এর কম হলে সেই শিক্ষার্থী আবেদন করতে পারবেন না।

medical-admission_20150819160736046

অনলাইনে আবেদন করা যাবে ১৯ আগস্ট সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। প্রবেশপত্র বিতরণ করা হবে ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
উপজাতি ও পার্বত্য জেলার অ-উপজাতি শিক্ষার্থী যাঁদের জিপিএ ৭ আছে তাঁরা পরীক্ষায় বসতে পারবেন। তবে কোনোটিতে জিপিএ-৩-এর নিচে থাকলে সেই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন না। আবেদনের জন্য শিক্ষার্থীদের অবশ্যই এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ন্যূনতম ৩ দশমিক ৫ থাকতে হবে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে, দ্বিতীয়বার যারা পরীক্ষা দিচ্ছেন তাঁদের পাঁচ নম্বর কাটা যাবে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পরীক্ষার ফি ৭৫০ টাকা প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত তথ্য dghs.teletalk.com.bd, www.mohfw.gov.bd ও www.dghs.gov.bd এই ঠিকানায় পাওয়া যাবে ।

পরিমার্জনা: বনফুল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধি পেল ও চালু হলো পরিবহণ সুবিধা বিএসএমএমইউ তে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেল আজ বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক বৃদ্ধি ও পরিবহন চালু - এর উদ্বোধনি অনুষ্ঠান। আমাদের দেশের তুলনায় বিভিন্ন দেশে রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা অনেক বেশি। পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ কালে ভাতা প্রাপ্তি হবে বিষয়টা অভাবনীয় ছিল। ভাতা…

২২ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ সমাপ্ত

পুরো হাতে চামড়া লাগলো মুক্তামনির মুক্তামনির পুরো হাতে চামড়া লাগানোর কাজ শেষ করেছেন চিকিৎসকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দেড় ঘণ্টা পর তাকে বের করা হয়। বর্তমানে তাকে আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে…

৭ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৬১ তম সিএমসি ডেঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ- আমার গর্ব

২৬ মার্চ, ১৯৭১। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম মহানগরীর তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তখন চাঞ্চল্য, দ্বিধা, উত্তেজনা। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, কেউ কেউ নিচ্ছেন সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলছে অন্য এক প্রস্তুতি। ইতিহাসে কল্পনা চলে না, তিনটি…

২১ সেপ্টেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

  1. আফসোস,,, এবার ও বিরল প্রমাণ মিলে যাবে,,,,,” মেডিকেলে অ্যাডমিশন না দিয়ে ও প্রাইভেট মেডিকেলের ছাত্র ” 🙁 ।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।