মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
আন্তর্জাতিক সংবাদ

এমপক্সের জন্য সিয়েরা লিওনে জরুরি অবস্থা জারি

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ৩:০২ · ২ মিনিটে পড়ুন
এমপক্সের জন্য সিয়েরা লিওনে জরুরি অবস্থা জারি
লেখার আকার

মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন মাঙ্কিপক্স (এমপক্স) প্রতিহত করতে গতকাল সোমবার দেশটিতে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। এএফপি’র বরাতে এ খবর জানা গেছে।

সিয়েরা লিওনের স্বাস্থ্যমন্ত্রী অস্টিন ডেম্বি রাজধানী ফ্রী-টাউনে সাংবাদিকদের বলেছেন, সিয়েরা লিওন সীমান্তে নজরদারি বাড়িয়েছে। সিয়েরা লিওনের সাথে লাইবেরিয়া এবং গিনির সীমান্ত রয়েছে। অস্টিন ডেম্বি নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে আরো বলেছেন, আপনাদের আপডেটেড থাকতে হবে এবং কারো মাঝে এমপক্সের লক্ষণ প্রকাশ পেলে তা সাথে সাথে স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে হবে।

এমপক্স বা মাঙ্কিপক্সের সৃষ্টি স্মল পক্স ভাইরাস পরিবারে। শরীরে এমপক্সের উপস্থিতির কারণে ব্যক্তি অতিমাত্রার জ্বর অনুভব করে। তার ত্বকের কোথাও কোথাও অস্বাভাবিকতা দেখা দেয়।

সোমবার পর্যন্ত দেশটিতে দু’জনের শরীরে এমপক্স ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। গত সপ্তাহে সিয়েরা লিওন সেদেশে এমপক্সের উপস্থিতি প্রথমবারের মত নিশ্চিত করে।

উল্লেখ্য, ১৯৭০ সালে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রথম মাঙ্কিপক্স ধরা পড়ে এবং এই ভাইরাস আফ্রিকার কয়েকটা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ২০২২ সালে এই ভাইরাস ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এমনকি উন্নত দেশেও পৌঁছে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৪ সালে এমপক্স নিয়ে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করে।

সিয়েরা লিওন চরমভাবে ইবোলা আক্রান্ত হয়েছিল। এক দশক আগে যে ভাইরাসের কারণে পশ্চিম আফ্রিকাতে মহামারিতে আক্রান্ত হয়ে ৪ হাজার মানুষ প্রাণ হারায়। যাদের সাত শতাংশ ছিল স্বাস্থ্য কর্মী।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাদুড় খেয়ে রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে কঙ্গোতে, নিহত ৫৩

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, বাদুড় খেয়ে তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপির বরাতে এ…

২৮ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

কানাডার অর্থায়নে বাংলাদেশে কোভিড ও মাদকনীতির প্রভাব নিয়ে গবেষণা করবেন গবেষকেরা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে লং কোভিড শনাক্তকরণ ও ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন এবং ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদকনীতির পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) থেকে তহবিল দেয়া হয়েছে। তহবিল…

১৯ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মার্কিন সহায়তা বন্ধ, এইডসে প্রাণ হারাতে পারেন লাখো মানুষ: জাতিসংঘ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা ও অনুদান প্রদানকারী দেশ। কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সব ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম। বাংলাদেশে ইউএসএইডের…

১৭ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।