মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

এবার লকডাউন হল মৌলভীবাজার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ৭:০৭ · ২ মিনিটে পড়ুন
এবার লকডাউন হল মৌলভীবাজার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও‌ সংক্রমণ রোগ আইন অনুযায়ী অন্যান্য জেলার কেউ যেন প্রবেশ করতে না পারেন, এ কারনে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার পর এই জেলার জন্য লকডাউন ঘোষিত হল।

সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এক গনবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, “এক জেলা থেকে অন্য জেলায় বিভিন্ন পথে লোকজন আসার চেষ্টা করছেন। তাই করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবিলায় মৌলভীবাজার জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা হলো।”

তিনি আরও বলেন, “এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না। জেলার অভ্যন্তরে যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবত থাকবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতাবহির্ভূত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৫টা থেকে কার্যকর হবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ছবি সংযুক্তি

উল্লেখ্য, এখন পর্যন্ত মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ জন।

নিজস্ব প্রতিবেদক
শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।