মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

এইচএসসি পাস করা চিকিৎসক!

ওয়েব টিমপ্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৪, ৫:২৪ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

কক্সবাজারের চকরিয়ায় অনুমোদনবিহীন একাধিক ক্লিনিকে চিকিৎসার নামে চলছে জমজমাট বাণিজ্য। এসব চিকিৎসা প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে রোগীরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। উল্টো অনেক রোগী এসব ক্লিনিকে চিকিৎসা নিয়ে জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত চকরিয়া পৌরশহরে অভিযান চালিয়ে দুটি ক্লিনিক থেকে ৩ জন ভুয়া চিকিৎসককে আটক করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাঈন উদ্দিন বলেন, সরকারি অনুমোদনবিহীন ক্লিনিকে ভুয়া ডিগ্রি নিয়ে চিকিৎসা সেবা দেয়ার অপরাধে শহরের সোসাইটি এলাকার বৈশাখী ল্যাব অ্যান্ড হাসপাতাল থেকে নুরুল হাসান, থানার রাস্তার মাথা এশিয়ান হসপিটাল থেকে চিকিৎসক মোশারফ হোসেন ও ভাঙারমুখ এলাকার চেম্বার থেকে নুরুল হুদা ভূঁইয়া নামের তিনজন চিকিৎসককে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, তিনজনের মধ্যে দুজন এইচএসসি পাস। এদের মধ্যে মোশারফ হোসেন দুটি প্রতিষ্ঠান থেকে ভুয়া ডিগ্রির সনদ বানিয়েছেন। অন্যজন এইচএসসি পাস করেই বিশেষজ্ঞ চিকিৎসক লাগিয়েছেন। দুজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থ জরিমানা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।