মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

উপজেলা পর্যায়ে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের সুপারিশ করবে স্বাস্থ্য সংস্কার কমিশন

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

দেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়ার প্রস্তাব করতে পারে স্বাস্থ্য সংস্কার কমিশন। তা বাস্তবায়িত হলে পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে ওষুধ, অস্ত্রোপচার সবই মিলবে সরকারি ব্যবস্থাপনায়।

জানা গেছে, বিশেষায়িত হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে এমন সুপারিশের চিন্তা করা হচ্ছে। এ ছাড়া তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের বাজেট ও মেডিকেল শিক্ষার মান বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে কমিশন। এ মাসেই প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিবে স্বাস্থ্য সংস্কার কমিশন।

কমিশনের একাধিক সদস্যর সাথে কথা বলে জানা গেছে, বিদ্যমান কাঠামোর অনেক কিছুই ভেঙে নতুন করে গড়া এবং কিছু ক্ষেত্রে কাঠামো বহাল রেখে সার্বিক ব্যবস্থাকে শক্তিশালী করার সুপারিশ করা হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়াও সব হাসপাতালে সক্রিয় রেফারেল পদ্ধতি চালু করার কথা বলা হবে। ২০ শতাংশ রোগীর জন্য বিনামূল্যে সব ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা দ্বিগুণ করার প্রস্তাব থাকবে। জুডিশিয়াল সার্ভিসের মতো চিকিৎসকদের জন্য বাংলাদেশ হেলথ সার্ভিস কমিশন গঠন, চিকিৎসকদের ব্যবস্থাপত্র নিরীক্ষা করা, প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ড গঠনসহ বেশ কিছু সুপারিশ করতে যাচ্ছে কমিশন।

গত ১৭ নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে ১২ সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনের প্রতিবেদন ৯০ দিনের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। তবে কাজ শেষ করতে না পারায় দুই দফায় সময় বাড়িয়ে সরকার ৩০ এপ্রিলের মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে।

এই কমিশনের অনুরোধে গত ফেব্রুয়ারিতে এক জরিপ পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এই জরিপে জানা গেছে, ৯১ দশমিক ১ শতাংশ মানুষ চায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়া বাধ্যতামূলক সাংবিধানিক অধিকার হোক। দেশের সব মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার যেন আইনগতভাবে বাধ্য থাকে। এসব বিবেচনায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় জোর দিচ্ছে কমিশন।

নাম প্রকাশ না করা শর্তে সংস্কার কমিশনের এক সদস্য জানিয়েছেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়ার সুপারিশ করার চিন্তা করছে কমিশন। ওষুধ এবং অস্ত্রোপচার সুবিধাও মিলবে এসব হাসপাতালে। এ জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সারাদেশে হাসপাতালগুলোতে পাঠাতে হবে। এসব প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে সরকারি বরাদ্দ বৃদ্ধি করতে হবে। চিকিৎসকদের উপজেলা পর্যায়ে রাখতে বিশেষ ব্যবস্থাপনা প্রয়োজন হবে। সেই সঙ্গে তদারকি জোরদার করতে হবে। এসব হাসপাতালে দুই ধরনের ব্যবস্থাপনা থাকবে। কেউ চাইলে টাকা দিয়ে সেবা নিতে পারবে। চিকিৎসাসেবা সহজীকরণে রোগীদের হেলথ কার্ডের ব্যবস্থা করা যেতে পারে। হেলথ কার্ড দেখালে সেবা মিলবে।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।