মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ইন্টার্ন ডাক্তারদের ভাতা বৃদ্ধির দাবীতে সারাদেশে আন্দোলন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ জুন ২০১৫, ৬:৫৯ · ২ মিনিটে পড়ুন
ইন্টার্ন ডাক্তারদের ভাতা বৃদ্ধির দাবীতে সারাদেশে আন্দোলন
লেখার আকার

সম্মানী ভাতা বৃদ্ধির দাবীতে একযোগে সারাদেশে আন্দোলন শুরু করেছেন ইন্টার্ণ চিকিৎসকরা। এর অংশ হিসেবে তাঁরা হাসপাতাল পরিচালক বরাবর আবেদন করছেন। এভাবে দাবী আদায় না হলে প্রচলিত কোন কর্মসূচী কিংবা সবার মতামতের প্রেক্ষিতে জোরদার কোন উপায়ে দাবী আদায়ে সোচ্চার হবেন তাঁরা। উল্লেখ্য, ইন্টার্ণ চিকিৎসকরা হাসপাতালের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের সম্মানী ভাতা প্রদান করা হয় মাত্র ১০ হাজার টাকা। তাঁদের দাবী এ ভাতা ন্যূনতম পঁচিশ হাজার টাকা করতে হোক। বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য তাঁরা সরকারের কাছে আবেদন রেখেছেন।

উল্লেখ্য যে ইতোমধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ কলেজ হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচালক বরাবর আবেদন করেছেন। এ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
এখন পর্যন্ত যে সকল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর আবেদন করা হয়েছে সবাই খুব ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সবচেয়ে বড় গ্রুপ ‘প্ল্যাটফর্ম’ তাঁদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এই আন্দোলন সম্পর্কে নিয়মিত আপডেট পেতে যোগ দিন ইন্টার্ন ডাক্তারদের ভাতা বৃদ্ধি ; সময়ের দাবী ইভেন্টে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

২২টি মন্তব্য

  1. এই ছবিটার মৌলিকত্ব আমাকে মুগ্ধ করেছে।আসলে প্ল্যাটফর্মের ওয়েব কিংবা কাভার পেজে যে ছবি গুলো জুড়ে দেয়া হয় সেগুলো প্ল্যাটফর্মের নিজের কারো তোলা নিজের কারো ডিজাইন করা হলে ভালো।কোনো জায়গা থেকে মেরে কেটে কিংবা কপি পেস্ট করার বিষয় গুলো থেকে বেরিয়ে আসতে হবে।

  2. আনরারি নিয়েও আগে কাজের চেষ্টা করা হয়েছে, এখনো হচ্ছে, তবে আপ্নাদের সতস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন Moulee Akhund আপু, বাকিটা মোহিব ভাই বলেন?

  3. Tunazzina কে অল্প (বর্তমানের ) টাকাতেও বেশ খুশি খুশি লাগছে :D, বৃদ্ধির আর কি দরকার :/ ???

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।