মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ইন্টার্নশিপের মেয়াদ ২ বছর করার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আন্দোলন

Platformপ্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ৫:৪৫ · ১ মিনিটে পড়ুন
ইন্টার্নশিপের মেয়াদ ২ বছর করার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আন্দোলন
লেখার আকার

৩১ আগস্ট ২০১৯ শনিবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এমবিবিএস ও বিডিএস এর ইন্টার্নশিপের মেয়াদ ২ বছর করার বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করেন।


আন্দোলনের অংশ হিসেবে তারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতালের পরিচালককে স্মারকলিপি প্রদান করেন। একইসাথে বিভিন্ন পোস্টার ও ফেস্টুন নিয়ে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন।


উল্লেখ্য, গত ২৮ আগস্ট ২০১৯ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ নীতিমালা ২০১৯ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। উক্ত খসড়ায় অনুযায়ী এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের ইন্টার্নশিপের মেয়াদ ধার্য করা হয়েছে ২ বছর, ১ম বছর নিজ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২য় বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই নীতিমালা বাস্তবায়িত হলে এমবিবিএস ডিগ্রি শেষ করে চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন পেতে একজন শিক্ষার্থীর সময় লাগবে কমপক্ষে ৭.৫ বছর! তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা প্রদানের কোনো ব্যবস্থা নেই। আর তাই ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগ দিতে বাধ্য হয়।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।