মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইউনিভার্সেল মেডিকেল কলেজ

ইউনিভার্সেল মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ইন্টার্নশীপ শুরু

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২০ জুন ২০২০, ৯:৫৯ · ২ মিনিটে পড়ুন
ইউনিভার্সেল মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ইন্টার্নশীপ শুরু
লেখার আকার

প্লাটফর্ম নিউজ, শনিবার, ২০জুন, ২০২০

ইউনিভার্সেল মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষানবিশ হিসেবে হাসপাতালে কাজ শুরু করেছেন। গত ১৩ জুন লেকচার গ্যালারি ১ এ এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের এই যাত্রা শুরু হলো।

এতে শপথ বাক্য পাঠ করান কলেজের উপাধ্যক্ষ জনাব ডা. ফজলুল করিম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডা. আশীষ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী ব্যাবস্থাপনা পরিচালক ডা. রফিকুল আলম, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৈয়দ মাহবুবুল হক, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. এনামুল হক, নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু নাসের মোহাম্মদ জামিল।


ডা. আশীষ চক্রবর্তী তার বক্তব্যে নবীন চিকিৎসকদের সূক্ষ্মভাবে সিনিয়র চিকিৎসকদের পর্যবেক্ষণ ও তাদের অনুসরণের প্রতি গুরুত্বারোপ করেন৷ ইউএমসি ১ এর প্রশংসা করে তিনি বলেন,

“ইউএমসি ১ এর শিক্ষার্থীরা তাদের পড়াশোনা, আচরণ এবং বিভিন্ন প্রোগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কলেজের সুনাম বৃদ্ধিতে অগ্রনী ভূমিকা রেখেছে৷ যা পরবর্তী ব্যাচ সমূহের জন্য অনুকরণীয় হয়ে থাকবে৷”

এসময় তিনি সবার সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এরপর তার পক্ষ হতে নবীন চিকিৎসকদের প্রত্যেকের হাতে একটি করে স্টেথোস্কোপ, এন৯৫ মাস্ক, গগলস এবং একটি ক্রেস্ট তুলে দেয়া হয়৷ উল্লেখ্য, এই ইন্টার্নশিপের মেয়াদ হবে ১ বছর। সব শেষে প্রীতি মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক
নাইম হাওলাদার অলি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

যুব সমাজের মধ্যে বৃদ্ধি পাচ্ছে হৃদরোগ ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক/প্ল্যাটফর্ম টুডে হৃদরোগ (ইংরেজিতে Coronary Heart Disease) বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা। আগে একসময় মানুষ হৃদরোগকে বয়স্ক মানুষের রোগ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণদের মধ্যেও হৃদরোগ দেখা দিয়েছে। রিসার্চ গেইট (Research Gate) ওয়েবসাইটে রিপোর্ট…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।