মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ইউএস বাংলা মেডিকেলের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে নারায়ণগঞ্জে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম

ওয়েব টিমপ্রকাশ: ১৩ আগস্ট ২০১৯, ৭:০৫ · ২ মিনিটে পড়ুন
ইউএস বাংলা মেডিকেলের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে নারায়ণগঞ্জে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম
লেখার আকার


বর্তমান প্রেক্ষাপটে ডেঙ্গু একটি মারাত্মক ভয়াবহ রোগ যা ইতিমধ্যেই মহামারী আকার ধারন করেছে। ডেঙ্গু প্রতিকার, প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির” উদ্যোগে গত ১লা আগস্ট ২০১৯, ইউএস বাংলা মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ১১ জনের ৪ টি টিম রূপগঞ্জ উপজেলার ৪ টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামুলক অনুষ্ঠান পরিচালনা করে।

বিদ্যালয় গুলি হলোঃ

১) হাজী নূরউদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়, বরপা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
২) ভুলতা উচ্চ বিদ্যালয়, গাউছিয়া, রূপগঞ্জ,নারায়ণগঞ্জ।
৩) হাজী মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয়, ডেমরা, স্টাফ কোয়ার্টার, ঢাকা।
৪) নিউ মডেল উচ্চ বিদ্যালয়, রুপসী,রূপগঞ্জ,নারায়ণগঞ্জ।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য কল শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরন করা হয় এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে ডেঙ্গু রোগ কি, কিভাবে ছড়ায়, রোগের লক্ষণ, বাসায় রোগের চিকিৎসা, কখন ডাক্তারের কাছে যেতে হবে, এডিস মশা চেনার উপায় এবং ডেঙ্গু প্রতিকারের জন্য এডিস মশার বাসস্থান ধ্বংস করার গুরুত্ব এবং উপায় সম্পর্কে বিশদ আলোচনা করা হয় এবং জনগন হিসেবে তাদের কি করণীয় তা জানানো হয়। তাদের জন্য ডেঙ্গু সচেতনতার উপর নির্মিত ভিডিও চিত্র দেখানো হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকাসহ শিক্ষার্থীদের নিয়ে
“এডিস মশার বংশ
করব আমরা ধ্বংস ”
শ্লোগানে একটি রেলি করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকা সম্পুর্ন সহযোগিতা করেছেন এবং যথেষ্ট আন্তরিক ছিলেন।

ইউএস বাংলা মেডিকেল কলেজ এর সন্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির “উদ্যোগকে সফল করার সুবিধার্থে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অনুমতি এবং দিক নির্দেশনা দেন।

উক্ত অনুষ্ঠানের “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির” ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন
জয় কুন্ডু
ইউএস-বাংলা মেডিকেল কলেজ (২০১৪-১৫)

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন
১) ডাঃ রোখসানা রায়হান
২) ডাঃ তানজিল হাসান
৩) ডাঃ তানজিল আহসান
৪) ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম
৫) ডাঃ রাবেয়া রহমান
৬) ডাঃ মাহি মুরতায়েস জুবায়ের
৭) ডাঃ তাফসির আহমেদ
৮) ডাঃ রাজিয়া সুলতানা আইভি
৯) ডাঃ নাফিজা আশরাফ নিশাত

রিপোর্ট করেছেনঃ
জয় কুন্ডু
ইউএস-বাংলা মেডিকেল কলেজ (২০১৪-১৫)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।