বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আর্মি মেডিকেল কোরঃ লিখিত পরীক্ষা পরবর্তী ধাপের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য

আর্মি মেডিকেল কোরের লিখিত পরীক্ষা শেষ। সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই উত্তীর্ণ হবেন। উত্তীর্ণদের জন্য পরবর্তী ধাপ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। এটি আর্মড ফোর্সেস মেডিকেল ইন্সটিটিউটে হয়ে থাকে (সিএমএইচের উল্টোদিকে) । চিঠির মাধ্যমে পরীক্ষার তারিখ সময় জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাঃ

১। উচ্চতা, ওজন, বুকের মাপ(২ ইঞ্চি সম্প্রসারন সহ), দৃষ্টি শক্তি, কালার ব্লাইন্ডনেস, হার্নিয়া বা হাইড্রোসিল, পাইলস, ফ্ল্যাট ফুট, নক নি, স্কিন ডিজিস, শ্রবণ ক্ষমতা বা কানের পর্দা, রক্তচাপ, পালস রেট, সাধারণত এই কয়েকটি পরীক্ষা করা হয়ে থাকে।

২। জ্বি, সত্যই শুনেছেন। আপনার প্রাইভেট পার্ট এক্সাম করা হবে। হার্নিয়া বা হাইড্রোসিল এবং পাইলসের পরীক্ষার জন্য এটি ছাড়া উপায় নাই। সুতরাং সেই অনুযায়ী ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রেখে যাবেন।

৩। কানের ময়লা অবশ্যই পরিষ্কার করে যাবেন। ময়লার কারনে কানের পর্দা দেখা না গেলে আপনাকে ফেরত পাঠাবে পরিষ্কার করে আবার এক্সাম দেবার জন্য। পরীক্ষার্থির সংখ্যা অনেক বেশি। একজনের পেছনে এত সময় নাও দিতে পারে।

৪। পরীক্ষার আগেই কিছু ওজন কমাবার চেষ্টা করে দেখুন। অফিসিয়ালি ৫ পাউন্ড অবধি কনসিডার করে থাকে।

৫। পরীক্ষার দিন কারো কারো রক্তচাপ বেশি থাকে। এক্সামের টেনশনের কারনে হতে পারে। এটির কারণে বাদ পড়তে পারেন। রক্তচাপ কম রাখার জন্য কি করা লাগবে বা ওষুধ খাওয়া লাগবে অভিজ্ঞদের পরামর্শ নিন।

৬। মেডিকেল কোরে দৃষ্টি শক্তির জন্য খুব একটা ঝামেলা করেনা। তবে -২.৫ এর বেশি গ্লাস হলে ল্যাসিক করাতে বলবে ফাইনাল সিলেকশনের আগে।

৭। আপনার যদি নক নি থাকে, তবে হাইড করার চেষ্টা করে লাভ নেই। যতই পা বাঁকিয়ে দাঁড়াবার চেষ্টা করুন না কেন। ধরা পড়ে যাবেন। খামোখা ইম্প্রেশন খারাপের কি দরকার।

মৌখিক পরীক্ষাঃ

১। যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে যাবার চেষ্টা করুন। চুল বড় হলেও সমস্যা নাই তবে আউলা চুলে না যেয়ে একটু চিরুনি লাগান।

২। এখন যেহেতু গরমকাল, পোষাক হিসেবে শার্ট প্যান্ট কালো শু পড়ে যেতে পারেন। টাই পড়লে ভাল। না পড়লেও সিলেক্ট হবেন না এমন কোন কথা নাই। তবে জিন্স টি শার্ট ছাপড়া শার্ট না পড়া উত্তম।

৩। অতিরিক্ত স্মার্টনেস শো করার প্রয়োজন নাই। কোন প্রশ্নের উত্তর জানা না থাকলে বানিয়ে উত্তর দেবার চেষ্টা করবেন না। যারা আপনার এক্সাম নিবে সবাই বিশাল অভিজ্ঞ স্যার। সুতরাং সরাসরি “স্যরি স্যার , অ্যাই ক্যান্ট রিকালেক্ট” এইভাবে জানিনা বলে দিবেন। উত্তর না জানা বা না পারা মাইনাস পয়েন্ট না।

৪। মৌখিক পরীক্ষায় ইংরেজিতে উত্তর দেবার চেষ্টা করবেন।

৫। আপনার নিজের সম্পর্কে বলতে বলা হতে পারে। কি কি বলবেন আগেই গুছিয়ে নিন।

৬। কোন সাব্জেক্টে পড়তে চান, এটি জানতে চেয়ে সেই সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে। সুতরাং নিজের পছন্দের সাবজেক্ট সম্পর্কে জানুন।

৭। সাম্প্রতিক বিশ্বে বা দেশে ঘটে যাওয়া বিষয় সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। পত্রিকা বা নিউজের দিকে খেয়াল দিন। তবে কোন দলীয় বা আদর্শিক মতামত দেবার চেষ্টা করবেন না।

৮। সালাম দিয়ে ঢুকবেন ভাইভা বোর্ডে। হুট করে যেয়ে বসে যাবেন না, বসতে বললে বসবেন, চলে যেতে বললে সালাম দিয়ে বের হয়ে আসবেন। পা নাচাবেন না, আঙ্গুল ফুটাবেন না।

৯। স্পষ্ট এবং কিছুটা জোরে কথা বলবেন। আপনার কথা যেন রুমের কারো শুনতে সমস্যা না হয়।

আপাতত এটুকুই। আরো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা।

লিখেছেন ঃ ডাঃ শামস, বাংলাদেশ আর্মি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

25 thoughts on “আর্মি মেডিকেল কোরঃ লিখিত পরীক্ষা পরবর্তী ধাপের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য”

    1. As no dr from pvt medical college is even eligible to apply for AMC !!!
      Anywa sympathy for u ..

    2. ইয়ে মানে, 2015 ব্যাচের অদম্য মেধাবীরাও ভবিষ্যতে “eligible” হইবে !

    3. Tamim Tauhid “eligible” হওয়া আর সিলেক্ট হওয়া বহুত দূরের ব্যাপার

  1. ট্রেনিং এর ব্যাপারে জানতে চাচ্ছিলাম 🙂

  2. শামস্ স্যার, আর্মিদের নতুন মেডিকেল কলেজ গুলা কি সরকারি? নাকি বাজারে কোন দ্রব্যের দাম কমেছে?

    1. নতুন আর্মি মেডিকেল কলেজ আর্মির অধীনে, আর বাজারের গিয়া দেখেন দাম কমেছে নাকি

    2. আর্মির অধীন জিনষটা কি সরকারি না বেসরকারি? শুনলাম তারা সরকারি মেডিকেল ছাড়া লোক নিবে না। তো, আর্মি মেডিকেল থেকে পাশ করা ছাত্ররা কি যেতে পারবে?

  3. দৃষ্টি শক্তির বেপারে জানতে চাই…
    এইবার নাকি ল্যাসিক করানোর সুযোগ ও দেওয়া হচ্ছে না.. পাওয়ার -২.৫ এর উপরে হলেই reject করে দিচ্ছে…কেউ জানলে প্লিয জানাবেন….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।