মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
সম্পাদকীয়

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের শীর্ষ নেতৃত্বে দুই বাংলাদেশী চিকিৎসক

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ৫:১৪ · ১ মিনিটে পড়ুন
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের শীর্ষ নেতৃত্বে দুই বাংলাদেশী চিকিৎসক
লেখার আকার

১১ ডিসেম্বর, ২০১৯
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এর দুই শীর্ষ পদে নেতৃত্বে এসেছেন দুই বাংলাদেশী চিকিৎসক। তারা হলেন অধ্যাপক ডা. আখতার হোসেন ও অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

গত ২ ডিসেম্বর কোরিয়ার বুসানে অনুষ্ঠিত আইডিএফ এর সাধারণ সভায় ডা. আখতার হোসেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সভাপতি এবং ডা. এ কে আজাদ খান সাউথ-ইস্ট এশিয়া অঞ্চলের চেয়ারম্যান (ইলেক্ট) নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, ডায়াবেটিস এশিয়া স্টাডি গ্রুপ (ডিএএসজি)-এর সভাপতি ডা. আখতার হোসেন নরওয়ের নরড ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। আইডিএফ এর বর্তমান সভাপতি অধ্যাপক এন্ড্রু বোল্টনের মেয়াদশেষে ২০২২ সালে তিনি কার্যভার গ্রহণ করবেন। এরপর সভাপতি হিসেবে তিনি পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, অধ্যাপক ডা. আজাদ খান বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ডায়াবেটিস ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এরই মধ্যে তিনি আইডিএফের সর্বোচ্চ পুরস্কার ‘গ্লোবাল অ্যাওয়ার্ড’ ও বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার ‘স্বাধীনতা পদক’ লাভ করেছেন।

স্টাফ রিপোর্টার/ ফাহমিদা হক মিতি

ট্যাগ:Congratulations
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

পিগম্যালিয়ন ইফেক্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮শে জুন, ২০২০, রবিবার লেখা: মঈনুল ইসলাম চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজ একটা ফুটবল টিমের জন্য কিছু সদস্য বাছাই করা হলো। টিমের কোচ সদস্যদেরকে ডেকে এনে কে কেমন পারফর্ম করতে পারে তার একটা ধারণা নিজের মাথায় সেট করলেন।…

রিস্ট্রেইন করে রাখা ছবি নিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ জুন, ২০২০, শুক্রবার গত ২৪ জুন, ২০২০ রোজ বুধবার বাংলাদেশের এক স্বনামধন্য পত্রিকায় একজন রোগীকে রিস্ট্রেইন করা অর্থাৎ হাত বেঁধে রাখার ছবি দিয়ে চিকিৎসকদের নামে অপপ্রচার করা হয়। সেখানে বলা হয়, করোনায় আক্রান্ত এক রোগী হাসপাতালে ভর্তি…

করোনার দিনগুলি – ৭ | কাজটা সোজা না

৫ মে ২০২০, মঙ্গলবার ডা. সুবহে জামিল সুবাহ ইন্টার্ন, চট্টগ্রাম মা-ও-শিশু জেনারেল হাসপাতাল কাজটা সোজা না। অন্তত মানসিক চাপটুকু নেওয়াটা। যখন আপনার জন্য চিন্তায় মানুষটাকে দিন দিন অসুস্থ হয়ে যেতে দেখবেন, সহজ না পরদিন মেডিকেলটায় পা রাখা। যখন বারবার আশ্বস্ত…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।