মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অনিশ্চিত ভবিষ্যৎ এর দিকে তাকিয়ে মেডিকেল শিক্ষার্থীরা

প্ল্যাটফর্ম নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার

আশঙ্কা আর সেশন জটের ভয় নিয়ে পার করছে এমবিবিএস ও বিডিএস এ অধ্যয়নরত মেডিকেল শিক্ষার্থীরা। এ নিয়ে তারা তাদের হতাশার কথা প্রকাশ করছে বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

তেমনই একটি পোস্ট শেয়ার করেছে এনাম মেডিকেল কলেজে অধ্যয়নরত ফাইনাল ইয়ারের শিক্ষার্থী শোয়েব আহমেদ। তিনি তার পোস্টে বলেন, নভেম্বরেও রেগুলার ব্যাচের প্রফ হওয়ার কোনো আভাস নেই। জানুয়ারিতেও প্রফ নিতে পারবেন কিনা এ ব্যাপারেও সন্দিহান। এদিকে সময়ের কাটায় আমাদের ক্যারিয়ার থেকে ৬ টি মাস চলে গেছে। জানুয়ারি বা ফেব্রুয়ারিতেও পরীক্ষা না হলে আমরা পিছিয়ে যাচ্ছি পুরো ১ বছর। এদিকে, বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা এখনো সময় কাটাচ্ছে অনিশ্চয়তায় কেননা ৬০ মাসের বেতন কার্যকর করেছে কিনা এ নিয়ে শিক্ষার্থীরা সন্দিহান।

এমবিবিএস ডিগ্রীকে গিনেস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ডস এর ভাষ্যমতে সবচেয়ে কষ্টসাধ্য ডিগ্রী বলে বিবেচনা করা হয়। বাংলাদেশের কারিকুলামে শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করতেই কমপক্ষে ৬ বছর(গ্রাজুয়েশন + ইন্টার্নশিপ) চলে যায় একজন ডাক্তারের। কমপক্ষে কথাটা বলার কারণ, এটি তখনই সম্ভব যদি কেউ প্রতিটি পরীক্ষা একবারেই পাশ করে যায়। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীকেই সাপ্লিমেন্টারী পরীক্ষার সম্মুখীন হতে হয়, সাথে প্রতিনিয়ত ডিপ্রেশন, মানসিক যন্ত্রণা, অবিরাম মস্তিষ্কের খাটুনি তো আছেই! এরপরেও জীবনে যদি যুক্ত হয় অতিরিক্ত আরো ১ বছর, তাহলে পুরো ৭- ৮ বছর শুধু কেটে যাবে গ্রাজুয়েশন কমপ্লিট করতেই। কারো কারো ক্ষেত্রে সেটা হয়ে যাবে ৯- ১০ বছর। একটু ভাবতে পারেন, ৮-১০ বছর শুধু গ্রাজুয়েশন এর জন্য ছুটে বেড়ানো একজন নব্য গ্রাজুয়েট ডাক্তারকে, এই রাষ্ট্র ও সমাজ কতটুকু সুবিধা বা মূল্য দিবে? এখানেই কি শেষ! এর সাথে যুক্ত আছে পারিবারিক চাহিদা, পোস্ট গ্র‍াজুয়েশন, বিসিএস সহ হাজারো কিছু। আবেগে নয় বাস্তবতাকে সামনে নিয়েই বলছি,

“নীতিনির্ধারক যারা আছেন দয়া করে আমাদের ভবিষ্যৎকে এভাবে অনিশ্চয়তার দিকে ঠেলে দিবেন না”।

আমি বলছি না স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মেডিকেল খুলে দিন। বলবো এতটুকুই, সময়ের সঠিক সিদ্ধান্তটি নিতে আর বিলম্ব করে আমাদের ভবিষ্যৎ কে হতাশায় ফেলবেন না। দ্রুত বিকল্প পন্থা ও কারিকুলাম প্রণয়ন করে দয়া করে আমাদের সেশন জটটি অন্তত কমান। যেই সেশন এর ক্লাস গত এক বছর আগে শেষ করে আমাদের শুধু প্রফ নামক পাবলিক পরীক্ষাটিই বাকি ছিলো সেই পড়া বিগত ৬ মাস ধরে পড়িয়ে কি ফায়দাটা হলো হয়তো বা আমরা কেউই তা বুঝিনি। বরঞ্চ এক্ষেত্রে পরবর্তী সেশনের ক্লাস- লেকচার গুলো অনলাইনে নিয়ে ফেললে আমরা কি অল্প হলেও এগিয়ে থাকতাম না? এমনত নয় অন্য কেউ এই ক্যারি- অন সিস্টেমে এগুচ্ছে না।

ভারত সহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে এই সিস্টেমে তাদের পরবর্তী সেশনের ক্লাস ধরে এগুচ্ছে। তবে আমরা কেনো পারছি না! কেনো একটি বিকল্প পথ বেছে নিয়ে এগুতে পারছি না?
তবে কি একটি প্রফই একটি ছাত্রের জন্য একমাত্র যাচাই ব্যবস্থা! আমাদের এই সেশন লস এর দায়ভার কিংবা ক্ষতিপূরণ এই রাষ্ট্র বা এই শিক্ষা ব্যবস্থা কি আমাদের দিবে? যদি তা না হয়, তবে কেনো এই প্রহসন!

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।