মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

৫ম আন্ত:মেডিকেল ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ · ৩ মিনিটে পড়ুন
৫ম আন্ত:মেডিকেল ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজিত  হচ্ছে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে
লেখার আকার

শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

চিকিৎসক বলেই যে কেবল রাতদিন বইয়ের পাতায় মুখ গুঁজে থাকতে হবে, তা কিন্তু নয়! মেডিকেল কলেজের নিত্যকার আইটেম/ কার্ড/ টার্ম সামলে, প্রফের হাজারো ঝামেলার মাঝেও অনেকে কিন্তু ঠিকই সুকুমার বৃত্তির চর্চা করে থাকেন নিয়মিতভাবেই।

পড়াশোনার বাঁধাধরা নিয়মের বাইরে গিয়ে অবসর সময়টুকুতে অনেকেই ছেলেবেলা থেকে চর্চিত গুণের পুনঃচর্চা করেন, আবার নিতান্ত শখের বশেই অনেকে করেন গান, নাচ, আবৃত্তি কিংবা অভিনয়। অনেকে ছবি আঁকেন, কেউবা আবার সময় সুযোগ পেলেই কাঁধে ঝোলানো ক্যামেরা কিংবা হাতের মুঠোয় থাকা মুঠোফোন নিয়েই ব্যস্ত হয়ে পড়েন একের পর এক ছবি তোলায়!

খুব ভাল ছবি তোলেন বলে পরিচিত মহলে খ্যাতিমান চিত্রগ্রাহক বা নিতান্ত শখের বশে ছবি তোলা চিত্রগ্রাহক-
পেশাদার কিংবা অপেশাদার উভয় শ্রেণীর চিকিৎসক/চিকিৎসা শিক্ষার্থী চিত্রগ্রাহকদের জন্যই বছর ঘুরে পুনরায় এসেছে দারুণ সুযোগ।

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ফটোগ্রাফি ক্লাব ৫ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে-

‘Artistic Aesthetics 5.0: National Inter-Medical Photography exhibition, 2023’

এ উপলক্ষ্যে বাংলাদেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের বর্তমান/প্রাক্তন শিক্ষার্থীদের নিকট থেকে নিজের তোলা ছবি আহ্বান করা হচ্ছে।
ছবি জমা দেওয়া যাবে দুই ক্যাটাগরিতেই-

• Category A: DSLR/Camera
• Category B: Mobile

সাদা কালো এবং রঙিন- উভয় মাধ্যমেই ছবি জমা দেওয়া যাবে। বিষয়বস্তু উন্মুক্ত।
একজন প্রতিযোগী সর্বোচ্চ ৫টি ছবি জমা দিতে পারবেন।

বিদেশের মেডিকেল/ডেন্টাল কলেজে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরাও প্রয়োজনীয় সনদপত্র জমাদান পূর্বক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

ছবি জমাদান শুরুর তারিখঃ ০১ ফেব্রুয়ারি ২০২৩

জমাদানের শেষ তারিখঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৩

পুরস্কার বিতরণী ও অনুষ্ঠানের তারিখঃ ফেব্রুয়ারি এর শেষ সপ্তাহ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

• রিজোলিউশনঃ
ছবি অবশ্যই JPEG/JPG ফরম্যাটে হতে হবে। ডিএসএলআর/ক্যামেরা ক্যাটাগরির ক্ষেত্রে দৈর্ঘ্য হতে হবে কমপক্ষে ৩০০০ পিক্সেল, রিজোলিউশন সর্বনিম্ন ৩০০ DPI।
মোবাইল ক্যাটাগরির ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য হতে হবে সর্বনিম্ন ২৪০০ পিক্সেল।

• নিম্নে বর্ণিত ই-মেইলের মাধ্যমে, সকল প্রতিযোগীকে অবশ্যই ছবি পাঠানোর সময় একই সাথে নিম্নোক্ত তথ্যগুলোও লিখে দিতে হবেঃ
– প্রতিযোগীর নাম
– শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ মেডিকেল/ডেন্টাল কলেজের নাম
– সেশন
– পূর্ণ ঠিকানা
– যোগাযোগের জন্য নাম্বার
– ই-মেইল ঠিকানা
– জমাদানকৃত ছবির সংখ্যা

ই-মেইল:

[email protected]

• ইমেইল প্রেরণের পর অংশগ্রহণকারীকে অবশ্যই নিম্নোক্ত ইভেন্ট পেইজে নিজের ইমেইল এড্রেস ও জমা দেওয়া ছবির সংখ্যা উল্লেখ করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ইভেন্ট এড্রেসঃ Artistic Aesthetics 5.0

• প্রাথমিকভাবে বাছাইয়ের পর নির্বাচিত প্রতিযোগীকে পরবর্তীতে রেজিস্ট্রেশন ও ফি সম্পর্কে বিস্তারিত ইভেন্ট লিঙ্কে দেওয়া আছে।

পুরস্কারঃ

• ক্যাটাগরি এঃ বিজয়ী, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানারআপের জন্য থাকছে উপযুক্ত প্রাইজ মানি,  টি-শার্ট, সার্টিফিকেট এবং ফটো ফ্রেম।
• ক্যাটাগরি বিঃ বিজয়ী, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানারআপের জন্য থাকছে উপযুক্ত প্রাইজ মানি,  টি-শার্ট, সার্টিফিকেট এবং ফট ফ্রেম।

• এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য থাকছে সার্টিফিকেট এবং ফটো ফ্রেম।

সুতরাং আর আর দেরি কেন?
পাঠিয়ে দিন নিজের তোলা চমৎকার সব ছবি, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার, বিকশিত হোক প্রতিভা।

ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/530706712227250/?ti=ls

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।