মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
নিউজ

৫ম দফায় অপেক্ষমাণ তালিকা থেকে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছে ১৯ শিক্ষার্থী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ৭:১২ · ১ মিনিটে পড়ুন
৫ম দফায় অপেক্ষমাণ তালিকা থেকে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছে ১৯ শিক্ষার্থী
লেখার আকার

সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির পর এখনো ৫টি মেডিকেলে ১৯টি আসন ফাঁকা থাকায় বিশেষ বিবেচনায় ভর্তির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মোঃ মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ বিবেচনায় সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ৫ম দফা অপেক্ষমান তালিকা হতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। এতে উল্লেখিত সরকারি মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষদের আগামী ২৩ অক্টোবরে মধ্যে তালিকায় বর্ণিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির ক্ষেত্রে অধিদপ্তরের প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তির শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তি অনুসারে দেখা যায়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ (প্রস্তাবিতঃ সুনামগঞ্জ মেডিকেল কলেজ) সুনামগঞ্জে ১টি, মাগুরা মেডিকেল কলেজে ৩টি, নেত্রকোনা মেডিকেল কলেজে ৩টি, নীলফামারী মেডিকেল কলেজে ৩টি ও শেখ হাসিনা মেডিকেল কলেজ(প্রস্তাবিতঃ হবিগঞ্জ মেডিকেল কলেজ) হবিগঞ্জে ৯টিসহ মোট ১৯টি আসন ফাঁকা রয়েছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।