মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

৫ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৩:০০ · ২ মিনিটে পড়ুন
৫ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন
লেখার আকার

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

স্বাস্থ্যখাত রক্ষার ৫ দফা দাবিতে রংপুরে আজ (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সম্মিলিত বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যখাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে রংপুর অঞ্চলের মেডিকেলসমূহের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা এতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছ।

এতে অংশগ্রহণ করেছে রংপুর মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা।

জানা গেছে, আজ সকাল ১০ টা থেকে রংপুর মেডিকেল কলেজ গেইটে উল্লেখিত মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা একত্রিত হওয়া আরম্ভ করে। সকাল আনুমানিক ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে মেডিকেল মোড় অভিমুখে যাত্রা করে তারা। সকাল ১১টা থেকে প্রায় ১ ঘন্টা তারা মেডিকেল মোড়ে সড়ক অবরোধ করে  অবস্থান কর্মসূচি পালন করে। এরপর পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর মেডিকেল কলেজ গেইটের অভিমুখে রওয়ানা দেয় তারা। পরবর্তীতে পথসভার মাধ্যমে কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা করে।

উল্লেখ্য স্বাস্থ্যখাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে রংপুর অঞ্চলের মেডিকেল শিক্ষার্থীরা ও ইন্টার্ন চিকিৎসকরা গত ১৭, ১৮, ১৯ ফেব্রুয়ারি তিন দিন ধরে ধারাবাহিক বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচি পালন করে এবং গত ২০ ফেব্রুয়ারি থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রয়েছে। তবে কর্মবিরতির মধ্যেও মানবিক ছিলেন তারা, চিকিৎসা দেন দূর্ঘটনায় আহত ৪০ জনকে। এ নিয়ে কর্মবিরতি স্বত্বেও রংপুর মেডিকেলে চিকিৎসা পেল দূর্ঘটনায় আহত ৪০ জন শিরোনামে প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশিত হয়েছিল।

প্ল্যাটফর্ম/এমইউএএস

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।