মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

৫ দফা দাবিতে মুন্নু মেডিকেলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ মার্চ ২০২৫, ৯:১৫ · ১ মিনিটে পড়ুন
৫ দফা দাবিতে মুন্নু মেডিকেলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা
লেখার আকার

বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

হাইকোর্ট কর্তৃক পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও ৫ দফা দাবিতে মুন্নু মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। সেই সাথে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয় – “হাইকোর্ট কর্তৃক পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও ঘোষিত ৫ দফা আদায়ের লক্ষ্যে দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচির সাথে একাত্মা প্রকাশ করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে।

একই সাথে সাম্প্রতিক সময়ে চিকিৎসক সমাজের বিরুদ্ধে স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর কর্মকাণ্ড ও বিবৃতি’র প্রতিবাদে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে মুন্নু মেডিকেল কলেজ হসপিটালে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

উপরোক্ত বিষয় দুটি নিয়ে মাননীয় অধ্যক্ষ স্যার, মাননীয় পরিচালক স্যার ও বিভিন্ন বিভাগের সিনিয়র চিকিৎসক স্যার-ম্যামদের সাথে আমাদের আনুষ্ঠানিক আলোচনা হয়েছে এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী পরম আন্তরিকতার সাথে আমাদের কর্মসূচিকে স্বাগত জানিয়ে আলোচিত ৫ দফা দাবি ও স্কয়ার ফার্মাসিউটিক্যালকে অবাঞ্ছিত ঘোষণা করার বিষয়ে একাত্মা প্রকাশ করেছেন।”

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।