মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

৫ দফা দাবিতে নীলফামারী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৩:১১ · ২ মিনিটে পড়ুন
৫ দফা দাবিতে নীলফামারী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা
লেখার আকার

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

এবার ৫ দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে নীলফামারী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা। আজ (২২ ফেব্রুয়ারি) নীলফামারীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বরাবর প্রেরিত এক আবেদনের মাধ্যমে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ ঘোষণা দেয় তারা।

আবেদনে বলা হয়েছে, “বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সকল অসঙ্গতির মূলোৎপাটন করতে প্রয়োজন স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন। আমরা মনে করি, আমাদের প্রদত্ত ৫ দফা দাবিই পারে বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটি ইতিবাচক বিপ্লব সংগঠিত করতে। আমাদের ৫ দফা দাবি বাস্তবায়ন হলে একদিকে যেমন স্বাস্থ্যখাতের অসঙ্গতি ও অস্থিতিশীলতা দূর হবে অন্যদিকে ঠিক তেমনি এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে রোগীরা তথা দেশের সাধারণ জনগন। আমাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিগত কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ তো করেইনি, এমনকি দাবি বাস্তবায়নের জন্য কোনো আশ্বাসও প্রদান করেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এরুপ আচরণ আমাদের ব্যথিত করেছে এবং আমরা মনে করি আমাদের দাবিগুলো বাস্তবায়নে অন্যকিছু নয় বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবই প্রতিবন্ধক।

এমতাবস্থায়, ৫ দফা যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত নীলফামারী জেনারেল হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসক অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে।”

তবে আবেদনে আরো উল্লেখ করা হয়েছে, “রোগীদের অত্যন্ত জরুরী সেবার কথা বিবেচনায় রেখে যেকোনো প্রয়োজনে আমাদের সদা প্রস্তুত থাকবে। অপর পৃষ্ঠায় ইমার্জেন্সি টিমের সদস্যদের নাম ও মোবাইল নম্বর সংযুক্ত করা হল।”

উল্লেখ্য, এর আগে ৫দফা দাবিতে গত বৃহস্পতিবার কর্মবিরতি ঘোষণা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।