বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

৩৩ তম বিসিএস এর গেজেটেড দের জন্য পরবর্তী (সম্ভাব্য) ঘটনাপ্রবাহ

লেখকঃ প্রসূন বিশ্বাস

1399058653.

ওয়েবসাইটে(http://www.dghs.gov.bd/index.php/bd/) যোগদান পত্রের নমুনা ও কি কি কাগজ ওইদিন আনতে হবে ( যদি লাগে ) তা আপলোড করা হবে ৭ তারিখের আগেই। ওই নির্দেশ মেনে ৭ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরে ( মহাখালি কাঁচা বাজারের পিছনে) যোগদান করতে হবে। একটি সিল মারা যোগদান পত্র আপনাকে দেয়া হবে সেটা আজীবন সংরক্ষন করতে হবে। কারন এটিই আপনার মূল যোগদান পত্র হিসেবে সারা জীবন বিবেচিত হবে। এর পর কি ঘটবে তা নিয়ে দ্বিমত আছে কেউ কেউ বলছেন যে গত কয়েক বিসিএস এর মত এবার সরাসরি উপ স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ দেয়া হবে না। বরং বিভাগে হস্তান্তর করা হবে ( ঢাকা, চিটাগাং, সিলেট ইত্যাদি) এরপর বিভাগীয় অফিস থেকে উপজেলায় নিয়োগ দেয়া হবে। তখন সেই নির্দেশ অনুযায়ী যার যার কেন্দ্রে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কাছে গিয়ে যোগদান করতে হবে। ঢাকা বিভাগীয় অফিস মতিঝিলে। সম্ভবত বিল্ডিঙের নাম আউয়াল টাওয়ার। জীবন বিমা ভবনের অপজিটে যত দূর মনে পড়ে।

আরেক দল নিকট অতীতের অভিজ্ঞতার আলোকে বলছেন যে যোগদানের ২-৩ সপ্তাহের মধ্যে সরাসরি ডিজি অফিস (স্বাস্থ্য অধিদপ্তর) থেকে পোস্টিঙের অর্ডার করা হবে। তো এইদুটোর যেটাই হোক কিছু কাজ এখনি করে রাখা ভাল। যেমন- এস এস সি থেকে শুরু করে এম বি বি এস, ইন্টার্ন সমাপ্তিকরন, বিএমডিসি সনদ, যোগদান পত্র, গেজেটের কপি ( ভয় নাই, পুরাটা না- প্রথম পাতা, যে পাতায় আপনার নাম আছে ওই পাতা আর শেষ পাতা ) এই গুলো ১০-১৫ টি করে ফটোকপি করে রাখুন সাথে ১০-২০ কপি ছবি। এর মধ্যে ৭-৮ কপি এটেস্টেড করিয়ে রাখুন।

প্রেসক্লাবের উল্টা পাশে রাস্তায় ( বিএম এ ) ভবনের পাশে কিছু দোকান আছে। সরকারি চাকরিতে যোগ দিতে হলে রাজস্ব স্ট্যাম্পে কিছু অঙ্গিকার করতে হয় এবং আপনার সম্পদের হিসাবের একটি বিবরন জমা দিতে হয় ( ভাই, এই নিয়ম কিতাবে আছে কিন্তু আমারটা আমি এখনও জমা দিতে পারি নাই বিকজ কেউ চায় ই নাই!) তো ওই দোকানগুলোতে আপনি এই গুলো সেট আকারে পাবেন। ৫০০ টাকার মত লেগেছিল বছর দুয়েক আগেও।

গুনিজনেরা কহেন-

১। দুটো আলাদা বড় দেখে সুন্দর ফাইল রাখার কিছু একটা কিনে ফেলেন আর এর মধ্যে চাকরির আর শিক্ষাগত জীবনের সব সার্টিফিকেট, চিঠি, অর্ডার, আপনার করা দরখাস্তের কপি এগুলো সংরক্ষন করা শুরু করেন। সব কাগজ হাতে রাখবেন। কখন কোথায় কোনটার প্রয়োজন হবে তার কোন ঠিক আছে?

২। পোস্টিং কোথায় হবে এইটা নিয়ে সবাই চিন্তিত। এজন্য ধরাধরি, তদবির, ধর্না দেয়া এগুলো নিশ্চিত কাল রাত থেকে শুরু হয়ে গেছে। তবে শুরুতেই এগুলো না করাই ভাল। বিশ্বাস করেন এগুলো করতে গিয়ে পদে পদে ধাক্কা খাবেন, ছোট হবেন, অপমানিত বোধ করবেন আর টাকা তো আছেই। বরং যেখানেই আপনাকে পাঠাক গিয়ে আগে জয়েন করেন। দেখেন না একটু গ্রামের জীবন যাপন কেমন! পরিস্থিতি যতই প্রতিকূল হোক আপনার স্বাস্থ্য কেন্দ্রে ভাল চিকিৎসাটা গরিব মানুষকে একটু দেন। আপনি, আমি আমরাই হলাম দেশের টপ মেরিটোরিয়াস। পৃথিবীর কঠিন তম ডিগ্রীটি করে আমরা হাস্যকর বেতন ও বিলাসের জীবন ছেড়ে পিতৃ পুরুষের ভূমির মানুষের সেবা করছি এই অনুভুতিটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না।

সবশেষে ” দিল্লিকা লাড্ডু”র রিয়াল লাইফ চমৎকার একটা উদাহরন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চাকরিটি। নেগেটিভ জিনিসগুলোই সামনে আসবে ও চোখে পড়বে বেশি। তবে আপনি যদি একটু জিদ করে খুটি গাঁড়তে পারেন আর সিসিডি, সি আলট্রা এগুলো করা থাকলে এবং ” ধান্দা ” টা যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি বেতনের টাকায় হাত না দিলেও চলবে। তবে সবকিছুই আপেক্ষিক এটা মনে রাখবেন। শুভকামনা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “৩৩ তম বিসিএস এর গেজেটেড দের জন্য পরবর্তী (সম্ভাব্য) ঘটনাপ্রবাহ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।