সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস : চাই সচেতনতা ও সমন্বিত সেবা

 

লিখেছেন: ডা. ফারজানা রিমি, lowa city, usa

ডাক্তারি পাশ করে যখন ইন্টার্নশিপ করতে ঢুকলাম, তখন দেখলাম, মেডিসিন ওয়ার্ড এর সবচেয়ে অবাঞ্ছিত রোগের নাম- Conversion Disorder. কেউ কেউ বলে- FD (Functional Disorder)..
কী হয় এই রোগে? – রোগী এমন কিছু বিচিত্র শারীরিক সমস্যা নিয়ে হাজির হয়, পরীক্ষা-নিরীক্ষা করে যার কোন কারণ খুঁজে পাওয়া যায় না। এটা একটা Psycho-Somatic Disorder। কোন প্রবল মানসিক চাপ, হীনমন্যতা বোধ, কাছের মানুষদের অবহেলা – যে গুলো রোগী কারো কাছে প্রকাশ-ও করতে পারছে না; এ সব কিছু থেকেই, হঠাত করে রোগীর মধ্যে এমন কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যার কোন ব্যাখ্যা নেই।

১। দেখা গেলো, এক ২২ বছর বয়সী গৃহবধূ , হুট করেই, হাঁটা-হাঁটি করার ক্ষমতা হারিয়ে ফেলেছে! হাঁটতে না পেরে, সে কান্না-কাটি করছে। যে স্বামী বেচারা, বউ এর অবহেলিত জীবন, আর হাড়-ভাঙা খাটুনির খুব একটা খবর রাখতে পারে না, সে-ও কাঁদো-কাঁদো মুখে, বউকে কোলে করে, হসপিটালে নিয়ে এসেছে।  বুঝলাম- মহিলার আর কিছুই না! Conversion Disorder! আমাদেরই একজন ডাক্তার, রোগীর হাজব্যান্ডকে, এই তথ্যটি জানালো হলও – “ওনার আসলে কোন শারীরিক সমস্যা নেই। মনের উপর কোন চাপ থেকে এটা হয়েছে।” … রোগী এবং রোগীর স্বামী- দু’জনই বলতে গেলে, হতাশ!- “তার মানে কোন ‘অসুখ’ নাই! শুধু শধু!!” ..২ দিন পর রিলিজ নিয়ে, গোমড়া মুখে তাঁরা হসপিটাল ত্যাগ করলো।

ও দিকে, চির-অবহেলিত, ২২ বছর বয়সী গৃহবধূর জন্য এক প্রকারের সুখের স্মৃতি হয়ে রইলো এ সব – …সংসারের একঘেয়ে কাজ থেকে ২ দিনের আকস্মিক অবকাশ… স্বামীর কোলে চড়ে হসপিটালে আসা… হঠাত করে তাঁকে ঘিরে আত্মীয়-স্বজনের উদ্বিগ্নতা… … বহুকাল সে এতো মনোযোগ পায় নি! …

২।  ১৮ বছর বয়সী এক কলেজ পড়ুয়া ছেলে- তাঁর বুকের বাম পাশে হঠাত করেই ভীষণ ব্যথা। ব্যস্ত বাবা-মা, কাজ ফেলে আজ ছেলেকে নিয়ে এসেছেন। তাঁদের মুখ কালো মেঘে ঢাকা! ২-৩ জন বন্ধুকেও পাওয়া গেলো আশে-পাশে..
-“আমি এখানকার ডাক্তার। কোথায় ব্যথা তোমার, বল তো?”
-“আ আ আহ! উ উ উহ! এই যে এখানে এ এ !!!”
…ঠিক তাঁর Heart টাকেই দেখিয়ে দিলো সে! সে জানে, তাঁর হার্ট টা ওখানে। কিন্তু জানে না, হার্টের ব্যথা টা কেবল হার্টের ওপরেই হয় না!
২ দিন তাঁকে যেন আমরা কিছুটা দয়া করেই হাসপাতালে স্থান দিলাম। তারপর, ১৫ দিনের জন্য হালকা ‘উদ্বিগ্নতা-নাশক’ ওষুধ দিয়ে, বিদায় করে দিলাম। …ভাবলাম না, – ছেলেটার HEART এ না হয় কোন অসুখ নেই; কিন্তু তাঁর ‘হৃদয়’ এ যে অসহায় ব্যথা- তার কী হবে!!

৩। আরেক গৃহবধূ ১৯ বছর বয়স তাঁর। তাঁর না কি ক্রমাগত হেঁচকি উঠছে। কিছুতেই থামছে না! হেঁচকি দেখে, আমরা পাতি ডাক্তাররা হতভম্ব। আমাদের দুশ্চিন্তা দেখতে দেখতে, রোগীও একটু হতভম্ব (কারণ, আমাদের দেখে তাঁর হেঁচকি একটু কমেছে!)।

সিনিয়র ডাক্তার এলেন-
-“কী, মা! হেঁচকি কি একটু কম মনে হচ্ছে??”
রোগী মাথা নাড়ল।
-“আহ হা! আমি তো দেখতে পারলাম না! ট্রিটমেন্ট দেব কেমন করে! তা কী রকম করে হেঁচকি ওঠে, একটু দেখাতে পারবেন আমাকে??”
– রোগী বিনা বাক্য ব্যয় এ, হেঁচকি তুলতে শুরু করলো…
আমরা তো আমরা! রোগীর আত্মীয়-স্বজনও নিঃসন্দেহ হয়ে গেলো- এর আসলে কোন ‘অসুখ’ নেই!
সকাল সন্ধ্যা round দিতে গিয়ে, আমরা মুখ চিপে হাসতে হাসতে, এই রোগীর সাথে আলাপ করতাম। …এনাকেও ২ দিনের বেশি রাখার কোন কারণ নেই। নতুন নতুন, গুরুত্বপূর্ণ পেশেন্ট আসছে আমাদের। তাঁদের সিট দরকার।
আমাদের হাসির পাত্রটি, তাঁর চরম বিরক্ত আত্মীয়-স্বজনের হাত ধরে, তাঁর চিরকালীন জীবনযাত্রায় ফিরে গেলো…
… কিন্তু আবার সে ফিরে এল এক সপ্তাহের ভেতর। সেই এক-ই সমস্যা! আমরা তো পারলে তাঁকে ভর্তি-ই নেই না! পরের দিন-ই তাঁকে Release করার অর্ডার দেওয়া হল…!
___ হ্যাঁ! আমার মন কাঁদল। বুকের ভিতর মুচড়ে উঠলো ব্যথায়।
____ আহা রে বোন আমার! আহা রে!! আমরা কতো অসহায়! শরীরের ব্যথা নিয়ে যে আসে, তাঁকে কতো চিকিতসা দেই আমরা। সে সুস্থ হয়ে, বাড়ি ফিরে যায়। …তুই যে আসিস মনের গহীনে ব্যথা নিয়ে রে পাগলী! তুই   কীভাবে সুস্থ হবি?? সবাইকে বিরক্ত করেই, তুই বারবার ফিরে আসবি! আমরাও বিরক্ত হব, ঠিক না?! … কারণ, আমরা ব্যর্থ!!

_____ তবে শুনে রাখ – আমরা বসে নেই…! তোদের পাশে দাঁড়াবোই, ইন শাআ আল্লাহ্‌! পৃথিবীর মনঃরোগবিদ্যা, এখনো বড়ই শিশু। একে দাঁড়া করাতে হবে। …আমরা থাকবো তোদের পাশে! …দেখিস!

 

world-mental-health-day

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।