বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারে আয়োজিত হলো অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতায় সায়েন্টিফিক সেমিনার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০শে নভেম্বর ২০২১, মঙ্গলবার

“অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ” উপলক্ষে সারাদেশব্যাপী “প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির” বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্ল্যাটফর্ম রংপুর জোনের আয়োজনে, হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুর এর সহযোগীতায় গত ২৮ নভেম্বর অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা নিয়ে একটি সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন রংপুর মেডিক্যাল কলেজ এর মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শাহ মোঃ সরওয়ার জাহান। উক্ত সায়েন্টিফিক সেমিনারের প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিক্যাল কলেজ এর ভাইস প্রিন্সিপাল ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মাহফুজার রহমান, সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ রনি ( মাইক্রোবায়োলজি বিভাগ, রংপুর মেডিক্যাল কলেজ,রংপুর)। আলোচক হিসেবে ছিলেন সহযোগী অধ্যাপক ডা.মোঃ মোস্তাকিমুর রহমান রূপম (বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ, রংপুর মেডিক্যাল কলেজ, রংপুর), অধ্যাপক ডা.বিউটি সাহা (অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি বিভাগ, রংপুর মেডিক্যাল কলেজ, রংপুর), বিশেষ অতিথি ছিলেন ডা.আয়েশা নাসরিন সুরভী, সহযোগী অধ্যাপক (সার্জারী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, রংপুর), হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুর এর কনসালট্যান্ট বৃন্দ ডা. মো:রুহুল আমিন, ডা. প্রবাল সুত্রধর,ডা. সুশান্ত বর্মন ডা.মো:মোস্তফা আলম বনি, ডা. নিলুফা ইয়াসমিন ডা. তৌহিদুল ইসলাম , ডা.মো:জয়নুল আবেদীন জুয়েল সহ অন্যান্য স্যার ম্যাডামরা।

অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করেন হাফেজ আজরোফ আব্দুল্লাহ ৪৮ তম ব্যাচ রমেক। এরপর ফুল দিয়ে অনুষ্ঠানের অতিথিবৃন্দদের স্বাগত জানানো হয়। গণস্বাক্ষর নামক একটি ইভেন্টে সম্মানিত অতিথিগণের সকলেই অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই প্ল্যাটফর্ম সম্পর্কে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক ক্যাম্পেইন নিয়ে মো:হাসিন মেসবাহ বিন সিদ্দিকীর প্রাঞ্জল প্রতিবেদন ও উপস্থাপনা সকলের নজর কাড়ে। একই সাথে সুকন্ঠে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্ল্যাটফর্ম রংপুর জোনের সাংগঠনিক সম্পাদক রেশমান আব্দুল বাতেন।


উক্ত সেমিনারে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের কার্যবিবরণী নিয়ে বিশেষ ও নাতিদীর্ঘ প্রতিবেদন আলোকপাত করেন উক্ত প্রতিষ্ঠানের সিইও মোঃ আনোয়ার হোসাইন। মাত্র ৫০ টাকায় রেজিষ্ট্রেশন করে ২৭০০০ (সাতাশ হাজার) মানুষ সুষ্ঠুভাবে কিভাবে এই রিসার্চ সেন্টার থেকে প্রতিনিয়ত চিকিৎসা সেবা নিচ্ছে সেটার সংক্ষিপ্ত বর্ণনা দেন। এরপরেই প্রধান বক্তা সহকারী অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ রনি অ্যান্টিমাইক্রোবিয়ালের ব্যবহার, কার্যবিধি, রেজিস্ট্যান্স ও সচেতনতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। উক্ত উপস্থাপনার উপর ভিত্তি করে একটি প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত শিক্ষার্থী ও প্ল্যাটফর্মিয়ানদের অংশগ্রহণে বেশ কিছু প্রশ্নোত্তরে সায়েন্টিফিক সেমিনারের মূল বার্তা উপস্থাপিত হয়।উক্ত সেমিনারের আলোচক অতিথিদের মধ্যে অধ্যাপক ডা. বিউটি সাহা (বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি বিভাগ রমেক) তার বক্তব্যে রেজিস্ট্যান্সের ভয়বহতা তুলে ধরেন, নির্মুলে চিকিৎসক ও জনগনের সম্পৃক্ততা কামনা করেন।

সহযোগী অধ্যাপক ডা. মোস্তাকিমুর রহমান রুপম (বিভাগীয় প্রধান মাইক্রোবায়োলজি বিভাগ রমেক) তার বক্তব্যে বলেন, “জনগনের মাঝে রেজিস্ট্যান্স ক্ষমতা কমে আসলে কর্মক্ষমতা, সময় ও অর্থনীতির যে ক্ষতি হচ্ছে বা সামনে আরোও হবে এতে সামগ্রিকভাবে দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার আশংকা প্রকাশ করেন। পশুখাদ্যে এন্টিবায়োটিকের ব্যবহার ও ক্ষতিকর দিক তুলে ধরেন।”

সহযোগী অধ্যাপক ডা. আয়েশা নাসরিন সুরভী (সার্জারী বিভাগ রকমেক) দেশের সকল জনগণকে তিনটি ভাগে ভাগ করেন। সচেতনতা তৈরীতে ‘নীতি নির্ধারকদের’ গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানের সমাপনী বক্তব্য উপস্থাপন করেন সেমিনারের সভাপতি ও প্ল্যাটফর্ম রংপুর জোনের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ডা. শাহ মোঃ সরওয়ার জাহান।

“তিনি প্ল্যাটফর্মে অতীত বর্তমান চলমান সকল ক্যাম্পেইন এবং রংপুর জোনের কার্যক্রম, সাইন্টিফিক সেমিনার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।একই সাথে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের কার্যক্রম সম্পর্কে সকলকে সাবলীলভাবে অবহিত করেন। প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য সমাপ্ত ঘোষনা করেন।”

নিজস্ব প্রতিবেদক
মো:আব্দুল্লাহ আল মামুন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।