মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
আন্তর্জাতিক সংবাদ

স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসায় প্রথম ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১:১৩ · ২ মিনিটে পড়ুন
স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসায় প্রথম ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
লেখার আকার

শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসায় এই প্রথম ওষুধের অনুমোদন দিয়েছে মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। সম্প্রতি লক্ষাধিক আমেরিকান এই জটিলতায় আক্রান্ত হওয়ায় গতকাল (২০ ডিসেম্বর) এই অনুমোদন দেয়া হয়।

ওয়াশিংটন থেকে প্রকাশিত এএফপি’র বরাতে জানা গেছে, ইউএস ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা স্যালি সিমুর স্থূল রোগীদের মাঝারি থেকে গুরুতর স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসার জন্য ‘জেপবাউন্ড’ এর অনুমোদনের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে বলেন, “অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগীদের জন্য এটি একটি বড় পদক্ষেপ। যারা স্থূল বা অতিরিক্ত ওজন এবং এ সম্পর্কিত স্বাস্থ্যগত অবস্থা যেমন টাইপ ২ ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপে ভুগছেন এমন লোকেদের জন্য ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এলি লিলির কাছ থেকে জেপবাউন্ড ক্রয় অনুমোদন দেয়া হল।”

এফডিএ’র এক বরাতে জানা যায়, “গবেষণায় উঠে এসেছে – জেপবাউন্ড অন্ত্র থেকে নিঃসৃত হরমোনের রিসেপ্টরকে সক্রিয় করে ক্ষুধা ও খাদ্য গ্রহণ কমিয়ে শরীরের ওজন কমাতে কাজ করে।”

উল্লেখ্য, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) একটি বিপজ্জনক অবস্থা যেখানে একজন ব্যক্তি ঘুমানোর সময় শ্বাস বন্ধ হয়ে যায়। অবরুদ্ধ শ্বাসনালীর কারণে ভুক্তভোগীরা রাতে বারবার জেগে ওঠে, এটি তাদের ঘুমের গভীর, সতেজ পর্যায়ে পৌঁছাতে বাধা দেয়। এই অবস্থা উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং বিষণ্নতার মত উচ্চ ঝুঁকির সাথে যুক্ত।

আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিনের পরিসংখ্যান অনুসারে স্লিপ অ্যাপনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ মিলিয়ন প্রাপ্তবয়স্ককে প্রভাবিত করে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাদুড় খেয়ে রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে কঙ্গোতে, নিহত ৫৩

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, বাদুড় খেয়ে তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপির বরাতে এ…

২৮ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

কানাডার অর্থায়নে বাংলাদেশে কোভিড ও মাদকনীতির প্রভাব নিয়ে গবেষণা করবেন গবেষকেরা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে লং কোভিড শনাক্তকরণ ও ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন এবং ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদকনীতির পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) থেকে তহবিল দেয়া হয়েছে। তহবিল…

১৯ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মার্কিন সহায়তা বন্ধ, এইডসে প্রাণ হারাতে পারেন লাখো মানুষ: জাতিসংঘ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা ও অনুদান প্রদানকারী দেশ। কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সব ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম। বাংলাদেশে ইউএসএইডের…

১৭ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।