শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্মার্টফোন ও চোখের সমস্যা

এখন ছোট বড় সবার হাতে স্মার্ট ফোন। শুধু কি ফোন, আরো আছে ট্যাব, প্যাড,ল্যাপটপ আরো কত কি। মোবাইল ফোনের ক্ষতিকর দিক বিশেষ করে ব্রেন ও কানের জন্য ক্ষতিকর দিকগুলো নিয়ে কিছুটা আলোচনা হলেও চোখের ক্ষতিকর প্রভাব নিয়ে খুব একটা কথা হচ্ছেনা। আজকাল মা বাবারা প্রায়ই আমাদের কাছে জানতে চান বিশেষ করে বাচ্চাদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের খারাপ দিকগুলো নিয়ে। অতিরিক্ত মোবাইল ব্যবহার চোখের নানাবিধ জটিলতা তৈরি করে। যেমনঃ

এক. শুষ্ক চোখ/ Dry Eye: এটিকে কম্পিউটার ভিশন সিন্ড্রোম ও বলা হয়। টিয়ার ফ্লিম/ Tear Flim নামের এক পানির আবরণ আমাদের চোখের সামনের অংশ তথা করনিয়া ও কনজাংটিভাকে আবরিত করে রাখে। এটি করনিয়ার পুষ্টি,রোগ প্রতিরোধ,সচ্ছতা তথা ভিশনের জন্য অতি গুরুত্বপূর্ণ। আমরা প্রতি মিনিটে সাধারনত দশ থেকে পনের বার চোখের পাতা নিজেদের অজান্তেই বন্ধ করি। যা টিয়ার ফ্লিমকে ভালভাবে চোখের সামনে ছড়িয়ে দেয়। এবং চোখের সামনের জলীয় অংশের উডে যাওয়া প্রতিরোধ করে। আমরা যখন দীর্ঘক্ষন মোবাইল বা অন্য ডিভাইস ব্যবহার করি তখন আমাদের চোখের পাতা স্থির হয়ে যায়। ফলে জলীয় অংশ উড়ে যায় এবং চোখ শুষ্ক হয়ে যায়। প্রাথমিক পরযায় কিন্তু এটিকে গুরুত্ব না দিলে এক সময় এটি বেশ জটিলতা তৈরি করবে।

দুই.Refractive Error :আজকাল বাচ্চাদের চোখের পাওয়ারের সমস্যা বেশ বেড়ে গেছে। বিশেষ করে myopia।ছোট ছোট বাচ্চারা মোটা মোটা চশমা নিয়ে ঘুরে বেড়ায়। গ্রামের চেয়ে শহরে এই সমস্যা অনেক বেশি। গবেষনায় দেখা গেছে যে সব বাচ্চারা দীর্ঘক্ষন কাছের কাজ করে তারা myopic হয়।

তিন.ছানি/ cataract : ছানির জন্য অনেক risk factors আছে। এর একটি হচ্ছে ব্লু লাইট। আমরা যে ডিভাইস গুলো ব্যবহার সেগুলো থেকে কমবেশি ক্ষতিকর রশ্মি বের হয়। সুতারং অদূর ভবিষ্যৎ এ ছানি আক্রান্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

চার. রেটিনার সমস্যা/ Retinal degeneration: যদিও ক্ষতিকর রশ্মিগুলোকে আমাদের লেন্স চোখের ভিতর ঢুকতে বাধা দেয়। তারপরও স্মার্টফোনের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে এ রশ্মিগুলো রেটিনার ক্ষতির কারন হতে পারে।

লেখক :
ডাঃমোঃশফিকুল ইসলাম
সহকারী অধ্যাপক
চক্ষু বিভাগ
শেবাচিমহা,বরিশাল
বাইশ তম ব্যাচ, শেবাচিম

প্ল্যাটফর্ম ফিচার রাইটার :
নূর ই আফসানা
মুগদা মেডিকেল কলেজ
সেশন : 2015-16

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।