শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

স্বাস্থ্য সেবাকে জনমুখী, সহজলভ্য ও সার্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের জন্য গঠিত ‘স্বাস্থ্যখাত সংস্কার কমিশন’ এর আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়।

কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্য সেবা দেশব্যাপী ছড়িয়ে দেয়ার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বিভিন্ন অংশীজনের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় করা, প্রস্তাবিত ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ এবং প্রস্তাবিত ‘৫ম স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসুচি (৫ম এইচপিএনএসপি)’ এর বিষয়ে আলোচনা হয়।

এর আগে গত ২৬ নভেম্বর স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত”

  1. #বিসিএস পরিবার পরিকল্পনাকে, সম্পূর্ন ভাবে টেকনিক্যাল (মেডিকেল) ক্যাডার করা উচিত।

    সম্পূর্ন ক্লিনিকাল ডিপার্টমেন্ট হওয়ার পরেও, DGFP এর মত এত বড় একটা ডিপার্টমেন্ট, নন-মেডিকেলরাই চালাচ্ছে।

    বর্তমানে, স্বাস্থ্য মন্ত্রনালয় সংস্কারের যে দাবি উঠেছে, তার সাথে সামন্জশ্য রেখে বলতে হয়, ক্যাডার বৈষম্য দূর করতে হলে, Technical Department থেকে Non-Technical দের বাদ দিতে হবে।

    সংস্কারের দাবি গুলোর অন্যতম একটি দাবি হওয়া উচিত, BCS (Family Planning) Generel Cadre কে, যে কোন জেনারেল ক্যডারের সাথে মার্জ করে দেয়া হয়। কারণ, DGFP সম্পূর্ন মেডিকেল রিলেটেড হওয়ার কারণে, তাদেরও কাজ করতে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। জেনারেল ডিপার্টমেন্টের সাথে মার্জ করে দিলো, জেনারেলরাও কাজ করে, সাচ্ছন্দ্য বোধ করবে।

    স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে 4টি অধিদপ্তর রয়েছেঃ
    ১) DGFP (পরিবার পরিকল্পনা অধিদপ্তর)
    ২) DG Medical Education
    ৩) DG Nursing and Midwifery
    ৪) DG NIPORT

    DGFP একটি ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট। কারণ, DGFP তে সব কাজই মেডিকেল রিলেটেড। এগুলো ডাক্তারদের কাজ। এখানে নন-মেডিকেলদের রাখা কোন ভাবেই যুক্তিযুক্ত না। ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট থেকে নন ক্লিনিক্যালদের বাদ দিতে হবে।

    DGFP কে, DGHS (স্বাস্থ্য অধিদপ্তর) এর মতো, সম্পূর্ন ডাক্তারদের ডিপার্টমেন্ট করা হোক। মেডিকেল রিলেটেড কাজ করার জন্য, নন-মেডিকেলদের দিয়ে, সম্পূর্ন আলাদা একটা ডিপার্টমেন্ট করে, সরকারের হাজার কোটি টাকা অপচয়ের কোন মানে হয় না।

    #বলে_রাখা_ভালো, প্রয়োজন না থাকায়, ২০১৮ সালে, BCS (Economic) ক্যাডার কেও প্রসাশনের সাথে মার্জ করা হয়। বর্তমানে, সমবায় ক্যাডারকেও, অন্য জেনারেল ক্যাডারের সাথে মার্জ করার কথা উঠেছে।

    বাংলাদেশে এখনও অনেক ডাক্তার বেকার। প্রতি বছর ৮-১০ হাজার ডাক্তার বের হচ্ছে। অথচ, মেডিকেল সেক্টরে জেনারেলরা বসে আছে।

    #পরিবার_পরিকল্পনা_অধিদপ্তর কতৃক পরিচালিত হাসপাতাল সূমহঃ

    ✅ Maternal & Child Health Training Institute, Azimpur, Dhaka (১৭৩ শয্যা)

    ✅ Mohammadpur Fertility Services & Training Center, Dhaka (১০০ শয্যা)

    ✅ Maternal & Child Health Training Institute, Lalkuthi, Mirpur, Dhaka (২০০ শয্যা)

    ✅ শহীদ আরজু মনি, মা ও শিশু হাসপাতাল – হাজারীবাগ, ঢাকা (৫০ শয্যা)

    ✅ জেলা পর্যায়ে, ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র (MCWC) = ৬০ টি (এগুলোকে ৩১ শয্যায় উন্নীত করণের কাজ চলমান)

    ✅ উপজেলা পর্যায়ে, ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র (MCWC) = ১২ টি

    ✅ ইউনিয়ন পর্যায়ে, ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র (MCWC) = ২১৩ টি

    এই সকল হাসপাতাল গুলোতে সরাসরি, ডক্তাররা সেবা দিয়ে থাকে।

    এছাড়াও সারা বাংলাদেশে, ডাক্তারদের তত্ত্বাবধানে পরিচালিত, মোট ৩,২৯০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র (UH&FWC) রয়েছে।
    Union Health & Family Welfare Center = 3,290

    স্বাস্থ্য অধিদপ্তরে (DGHS) তো, ডাক্তাররাই সব কিছু করছে, তাহলে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে (DGFP), নন-মেডিকেল পার্সন লাগবে কেনো????
    যদি নন-মেডিকেলদের বাদ দেয়া না হয়, তাহলে, DGFP কে DGHS এর সাথে মার্জ করে দেয়া হোক।

    #পরিবার_পরিকল্পনা_ক্যাডার যখন করা হয়, তখন এ ক্যাডারে আবেদনের যোগ্যতা ছিলো, এমবিবিএস অথবা সমতুল্য ডিগ্রী যেটা, ১৯৮৬ সালের গেজেট দেখলে বোঝা যায়। যা ১৯৮৮ সালে, তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী মতিনের আমলে, আইন বহির্ভূত ভাবে, কারচুপি করে, লেনদেনের মাধ্যমে, চিকিৎসকদেরকে বন্ঞ্চিত করে, নন-মেডিকেলদের জন্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।